কক্সবাজারের কুতুবদিয়ায় ধুরুং বাজারে অগ্নিনির্বাপক ব্যবস্থাহীন প্রায় ৪'শ এলপি গ্যাস সিলিন্ডার গোডাউনে মজুদ রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকালে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা নির্বাহি অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ধুরুংবাজারে আল্লাহর দান নামক এলপি গ্যাস সিলিন্ডার পরিবেশক শহিদুল ইসলাম তার গোডাউনে অগ্নিনির্বাপক ব্যবস্থাহীন অন্তত প্রায় ৪'শ গ্যাস সিলিন্ডার মজুদ রাখা, প্রয়োজনীয় অগ্নিনির্বাপক এক্সটেংগুইশার সিলিন্ডার না রাখা, যত্রতত্র বিভিন্ন দোকানে ঝুঁকিপূর্ণ স্থানে সিলিন্ডার বিক্রয়ের জন্য সরবরাহ করায় মালিক শহিদুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।উল্লেখ্য,গত ২ মাস আগেও উপজেলার সাবেক এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা একই পরিবেশককে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন।
১ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে