জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুতুবদিয়ার মেহেজাবিন চৌধুরী

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত  জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছেন কুতুবদিয়ার তাজনীন মেহেজাবীন চৌধুরী।তিনি   উপজেলায় এবং পরবর্তীতে  জেলা ও বিভাগীয়  পর্যায়ে নির্বাচিত হয়ে জাতীয় প্রতিযোগিতায় সম্মিলিত চ্যাম্পিয়ন ও রচনা প্রতিযোগিতায় প্রথম, উপস্থিত বক্তব্য ২য় স্থান অর্জন করেছেন।

বুধবার ১৫ মে ২০২৪ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন ঢাকায়  আয়োজিত  জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে  ধর্মমন্ত্রী মো:ফরিদুল হক খান এমপির হাত থেকে জাতীয় সম্মাননা সনদ ও পুরুষ্কার গ্রহণ করেন তাজনীন মেহেজাবীন চৌধুরী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব মু.আ: হামিদ জামাদ্দার। ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ড.বশিরুল আলম সহ অনান্যরা।

সে চট্রগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা  সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর কৃতি  শিক্ষার্থী।

তাজনিন মেহেজাবিন চৌধুরী কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার  দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৩নং ওয়ার্ড পুর্ব আলী ফকির ডেইল চৌধুরী বাড়ির  ব্যবসায়ী ফারুক চৌধুরীর বড় মেয়ে  ও মাতা শাহীন আকতার  সহকারী শিক্ষক আনোয়ারা, ডুমুরিয়া রুদ্ররা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কৃতি শিক্ষার্থী তাজনীন মেহেজাবিন চৌধুরী ইতিপূর্বেও বিভিন্ন সরকারি-বেসরকারি বৃত্তি পরীক্ষা ও প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছেন এবং বঙ্গবন্ধু অলিম্পিয়াড অনলাইন গেইম প্রতিযোগিতা-২০২২ সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ৫৩,৮৭৫ স্কোর করে প্রথম স্থান অর্জন করে মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি  হাত থেকেও পুরস্কারপ্রাপ্ত হয়েছেন।

উল্লেখ্য,তিনি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত  জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৩ জাতীয়  পর্যায়ে উপস্থিত বক্তব্যে ৩য় স্থান অধিকার করেছেন।

আনোয়ারা  সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক নাসির উদ্দিন কুতুবী  জানিয়েছেন, অদম্য মেধাবী দশম শ্রেণির শিক্ষার্থী তাজনীন মেহেজাবিন চৌধুরী। প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অর্জন করছে । ইতিপূর্বে সে বিভিন্ন প্রতিযোগিতা স্কুল, উপজেলা, জেলা, বিভাগ ও  জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছেন। 

তিনি আরও জানান,তাজনীন  মেহেজাবীন চৌধুরী  প্রখর মেধাসম্পন্ন শিক্ষার্থী। এভাবে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে সে দেশের সম্পদে পরিনত হবে। মেহেজাবিন চৌধুরী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।তার এই ধারাবাহিক অর্জন স্কুলের সুনাম  বয়ে আনছে।

সন্তানের এই সাফল্যে গর্বিত পিতা-মাতা মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া জ্ঞাপন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই ধারাবাহিকতা অব্যাহত সহ ভবিষ্যতে আরো সফলতা অর্জনে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Tag
আরও খবর