মহেশখালীর মো. ওসমান হত্যা মামলার আসামি রবিউল আলমকে (৩৮) অস্ত্র সহ গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
বুধবার (১৫ মে) তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন।
আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
জানা যায়, ৪ মে বড় মহেশখালী ফকিরাকাটায় লবণ ডাকাতিতে বাঁধা দিলে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় ওসমানকে। এ ঘটনায় নিহত ওসমানের বড় ভাই আবুল হাশেম বাদি হয়ে ১২ মে ২৮ জনকে আসামি করে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ২১ নাম্বার আসামি মো.রবিউল।
১ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে