কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সকাল ৮টার দিকে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার দিক নির্দেশনায় উপ-পরিদর্শক তন্তু মনি চাকমা ও উপপরিদর্শক তাইরেফুল ইসলাম বিজয়ের নেতৃত্বে মধ্যম হলদিয়া জোলারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানে ছিলেন- মো. মনির হোসেন শম্ভুনা আশ্চর্য ও এএসআই আসাদ রাকিব শুভ মজুমদার৷
আটকরা হলেন- উখিয়ার মধ্যম হলদিয়া পালং জোলারপাড়া এলাকার মৃত মীর আহম্মদের ছেলে চেহের আলি (৫৫) ও তার ছেলে মো. আলমগীর (৩৩)৷
উপ-পরিদর্শক তন্তু মনি চাকমা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
১ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে