জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় স্পন্সরশীপ শিশুদের সাধারণ জন্মোৎসব অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে এবং সোসাইটি ফর হেল্থ এ্যাক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর বাস্তবায়নে স্পন্সরশীপ শিশুদের সাধারণ জন্মোৎসব-২০২৪ উদযাপন করা হয়েছে৷


সোমবার (১৩ মে) সকালে রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া ফুটবল মাঠে স্থানীয় শিশুদের নিয়ে এই উদযাপন করা হয়৷


উক্ত জন্মোৎসব উদযাপন অনুষ্ঠানে রাজাপালং ইউনিয়ন পেশাজীবী সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক শাহ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার।


শেড এর মনিটরিং অফিসার সায়েদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শেড এর উখিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম, উখিয়া এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্পনসরশিপ অফিসার প্রানশন ডালবট ও উখিয়া প্রেস ক্লাবের সদস্য ইব্রাহীম মোস্তফা।


জানা যায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অংশীদারী সংস্থা শেড গত নভেম্বর ২০১৮ সাল থেকে স্থানীয় হতদরিদ্র জনগোষ্ঠীর বিশেষত শিশুদের কল্যাণের জন্য উখিয়া উপজেলার রাজাপালং, রত্নাপালং, হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নে উখিয়া এরিয়া প্রোগ্রাম নামক একটি দীর্ঘ মেয়াদী কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় স্পন্সরশীপ শিশু ও তাদের পরিবাররের সদস্যগণকে শিশু সুরক্ষার বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও আনন্দময় পরিবেশ তৈরীর লক্ষ্যে রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া এলাকায় স্পন্সর শিশু ও তার পরিবারের সদস্যদের নিয়ে একটি সাধারণ জন্মোৎস উদযাপনের আয়োজন করা হয়েছে। এতে এলাকার কয়েক শত শিশু এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন৷

Tag
আরও খবর