জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চকরিয়ায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সাত প্রার্থীকে ৩২ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সাতজন প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ ইরফান উদ্দিন প্রার্থী কতৃক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ নিশ্চিত হয়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন।


অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ ইরফান উদ্দিন। তিনি বলেন, উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর ধারা লঙ্ঘনের অপরাধে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় থাকা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের ৭ জন প্রার্থীকে সাতটি মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ-ঘাটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রার্থী এবং তাদের লোকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযান নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত উপজেলার সর্বত্রে পরিচালিত হবে। ##

Tag
আরও খবর