জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার সৈকতে ট্যুরিষ্ট পুলিশের অ্যাকশন অব্যাহত

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ নানা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে পর্যটন এলাকায় বিশেষ অভিযান চলছে। গত দুই সপ্তাহে গ্রেফতার করা হয়েছে শীর্ষ ছিনতাইকারী, ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৪০ জনকে। ট্যুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং পর্যটন এলাকা অপরাধ মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।


রোববার (১২ মে) বিকালে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, বিশেষ অভিযানে প্রথম দুই সপ্তাহে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শহরের আলোচিত ছিনতাইকারী সাকিব, তৌহিদ, নুরুল ইসলাম, ইসমাইল, শরীফ, বেলাল, সাইফুল বাহিনীর প্রধান সাইফুল, সোহেল বাহিনীর প্রধান সোহেল রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলাও রয়েছে।


আপেল মাহমুদ জানান, ট্যুরিস্ট পুলিশের এ অভিযানে সৌদি নাগরিককে ছুরিকাঘাত করা ছিনতাইকারী দলের সদস্য শিহাব বাহিনীর প্রধান শিহাব, ছাতা মার্কেটে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বাবুকেও গ্রেফতার করা করেছে। উদ্ধার করা হয়েছে দেশিয় অস্ত্র, ছিনতাই করা মোবাইল, অটোরিকশা ও ছিনতাই হওয়া মালামাল। অপরাধের সঙ্গে জড়িতরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


তিনি আরও জানান, পর্যটন এলাকা হবে সার্বিকভাবে নিরাপদ। এখানে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। সে যেই হোক আইনের আওতায় আসতে হবে

Tag
আরও খবর