জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

“স্ত্রী কর্তৃক স্বামীকে বিবাহ বিচ্ছেদ” সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তির প্রতিবাদ

বিবাহ বিচ্ছেদ” সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তির প্রতিবাদ

গত ০৯/০৫/২০২৪ ইং তারিখ স্থানীয় গণমাধ্যম দৈনিক কক্সবাজার পত্রিকায় প্রকাশিত “স্ত্রী কর্তৃক স্বামীকে বিবাহ বিচ্ছেদ” সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিটি আমি প্রতিবাদকারীর দৃষ্টিগোচর হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে মা এ নাইন, পিতা— উছেন নাইন (উষা), মাতা—য়াইনু, সাং— দক্ষিণ মগপাড়া, চৌফলদন্ডী, কক্সবাজার কর্তৃক আমি প্রতিবাদকারীর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বিজ্ঞপ্তিটি আমার মানহানি এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদপত্রে প্রকাশিত করেছে। তাই উক্ত প্রকাশিত বিজ্ঞপ্তিটির বিরুদ্ধে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।


আমি প্রতিবাদকারী স্থানীয় চৌফলদন্ডী রাখাইন পাড়া দক্ষিণারাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং চৌফলদন্ডী দক্ষিণ রাখাইন পাড়া সমাজ পরিচালনা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক। স্থানীয়ভাবে এবং সামাজিকভাবে আমি প্রতিবাদকারীকে সকলে চিনে ও জানে। সেখানে আমি প্রতিবাদকারী মদ্যপ অবস্থায় উপরোক্ত মা এ নাইন’কে শারীরিক ও মানসিক নির্যাতনের যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও হাস্যকরও বটে। কারণে—অকারণে তার পিতা—মাতা ও পরিবার বংশধরদের গালিগালাজ ও কটুক্তি করার যে অভিযোগ তোলা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি একজন সমাজ পরিচালক হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ও স্থানীয় জনসাধারণের এসব বিষয়ে বোধগম্য নয় এবং আমিও উক্ত ডাহা মিথ্যা, বানোয়াট অভিযোগ মেনে নিতে পারছি না।


প্রকৃত বিষয় হচ্ছে, গত ১৪/১১/২০১৮ ইং তারিখ উপরোক্ত মা এ নাইন এর সাথে বৌদ্ধ ধমীর্য় রীতিনীতি অনুসরণ করে আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই। এরপর থেকে মা এ নাইন’কে আদর্শ স্ত্রীর মর্যাদা এবং তাহার ভরণ পোষন এবং যাবতীয় দায়—দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এসেছি। কিন্তু বিবাহের পর তার চলাফেরা বেপরোয়া এবং চারিত্রিকগত বৈশিষ্ট্য বিনষ্ট হয়ে উঠলে স্থানীয় ও সামাজিকভাবে তাকে সঠিক পথে আনার চেষ্টা করি। সেই সূত্রে তার সাথে আমার সাংসারিক মনোমালিন্য দেখা দিলে তাকে অনেকভাবে চেষ্টা করে সঠিক পথে ফেরাতে না পারায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং সামাজিকভাবে গত ২৬/০৪/২০২৪ ইং তারিখ দুইজনই সাংসারিক জীবন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত হয়। সেই থেকে আমরা উভয়ে আলাদাভাবে জীবন—যাপন করছি। সম্প্রতি তার একটি ফেসবুক একাউন্ট আমি চালাচ্ছি দাবি করে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ তুলে। পরে ওই ফেসবুক একাউন্ট নিজেই ডিসএ্যাবল (নিস্ক্রিয়) করে দেয়। এতেই বুঝা যায় মা এ নাইন আমার বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা রটনা ও মানহানি করে যাচ্ছে।


প্রকৃত পক্ষে, মা এ নাইন আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রতিনিয়ত মানহানি করে যাচ্ছে। সামাজিকগতভাবে আমার খ্যাতি ও সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে সংবাদ মাধ্যমে কুৎসা রটনা করছে। বিগত সাড়ে ৪ বৎসর আলাদা থাকার পরও সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করা মানে আমার মানহানি করার তার সুষ্পষ্ট লক্ষ্য প্রতীয়মান। সূতরাং তার এই মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ বিজ্ঞপ্তি প্রচারে আমার মানহানি হয়েছে বিধায় আমি তার এই প্রতিবেদনে ক্ষুব্ধ। তার বিজ্ঞপ্তির বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি। সূতরাং মা এ নাইন এর  প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।


প্রতিবাদকারী

ক্যহিন ছেন

পিতা—মৃত মংহ্লা থোইন

সাং— দক্ষিণ রাখাইন পাড়া, চৌফলদন্ডী, কক্সবাজার।

সাবেক সাধারণ সম্পাদক—চৌফলদন্ডী রাখাইন পাড়া দক্ষিণারাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি

বর্তমান সাধারণ সম্পাদক—চৌফলদন্ডী দক্ষিণ রাখাইন পাড়া সমাজ পরিচালনা কমিটি।

Tag
আরও খবর