জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রামুতে গরু পাচারকালে ডাকাতের গুলিতে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের রামুতে গরু পাচারকালে ডাকাতের গুলিতে আবুল কাশেম নামে একজনের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৯ মে) ভোর ৫ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ও জোয়ারিয়ানালা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আবুল কাশেম (৪৮) রামুর গর্জনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বড়বিল এলাকার মৃত আলী আহমদের ছেলে। আবুল কাশেম (৪৮) গরু পাচারে যুক্ত শ্রমিক বলে জানা গেছে।


গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল জানান, রাতের আঁধারে গরু পাচারের সময় ডাকাতদল আবুল কাশেমকে গুলি করে হত্যা করে। প্রথমে ওই স্থানে গরু পাচারকারীরা ডাকাতদলের আক্রমণের শিকার হন। ওইসময় উভয় পক্ষের মধ্যে গুলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে আবুল কাশেম ঘটনাস্থলে প্রাণ হারায়।



চেয়ারম্যান বাবুল আরও জানান, গত কয়েকমাসের ব্যবধানে এ ইউনিয়নে গরু পাচারকে কেন্দ্র করে ৪ জনকে হত্যা করা হয়েছে। বর্তমানে পুরো ইউনিয়নের জনসাধারণ আতঙ্কে রয়েছে। নিজেও আতঙ্কিত। তিনি বারবার দাবি জানিয়ে আসলেও বৃহৎ এ ইউনিয়নের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নিয়মিত ডিউটি করছেন না। যার ফলে অপরাধীরা নির্বিঘ্নে চুরি, ডাকাতি, হত্যার মতো অপরাধ সংগঠিত করে পার পেয়ে যাচ্ছে।


এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন বলে তারা শুনেছেন। তবে এরচেয়ে বেশি কিছু তারা জানাতে পারেননি।


রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশি অভিযান চলছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।


উল্লেখ্য, বিগত ৪ মাসে রামুতে গরু পাচারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় ৫ জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও অসংখ্য ব্যক্তি। এরমধ্যে কেবল গর্জনিয়া ইউনিয়নেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪ জন। ১৮ দিন আগে (২১ এপ্রিল) গরু পাচারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি ও সংঘর্ষে বাবা-ছেলে প্রাণ হারান। গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইঙ্গাকাটা মৌলভীরঘোনা এলাকায় সংগঠিত ওই ঘটনায় নিহতরা ছিলেন, গর্জনিয়া ইউনিয়নের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলম (৫২) এবং তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)।

Tag
আরও খবর