জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বৃষ্টিতে ভোট গ্রহণে বিঘ্ন, ভোটার উপস্থিতি কম

আকাশে মেঘের ঘনঘটা, হালকা বৃষ্টি।এরই মাঝে ঘড়ির কাঁটায় ৮টা বাজতেই শুরু হয়ে গেল উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। তবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি একেবারেই কম। ভোট শুরু হওয়ার সাথে সাথেই সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে সকাল থেকে কালবৈশাখীর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম।

কক্সবাজার শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কিছু সংখ্যক ভোটার ভোট দিতে এলেও নেই ভোটারদের লাইন। পুরুষের তুলনায় নারী ভোটারদের কিছুটা বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশ ও আনসার সদস্যরা বসে থেকে সময় কাটাচ্ছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে দাবি কর্তৃপক্ষের।

শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে থাকা এক অফিসার বলেন, ‘এ ভোটকেন্দ্রে এখন পর্যন্ত প্রায় ২৩ টির মতো ভোট পড়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন সাথে বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে তাই ভোটার সংখ্যা একেবারেই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে ধারণা করা যাচ্ছে।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কক্সবাজার সদরে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী ২ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যদিকে মহেশখালী উপজেলায় ৫ জন ভাইস চেয়ারম্যান, ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান । কুতুবদিয়া উপজেলায় ৩ জন ভাইস চেয়ারম্যান এবং ২জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের মাঠে আছেন।

এ তিন উপজেলায় মোট ভোটার ৫ লক্ষ ৭৭ হাজার ৪৯৬ জন৷ যার মধ্যে সদর উপজেলায় ২ লক্ষ ২২ হাজার ৮শ ৬৮ জন। মহেশখালী উপজেলায় ২ লক্ষ ৫৭ হাজার ৪৫৮ জন এবং কুতুবদিয়া উপজেলায় ৯৭ হাজার ১৭০ জন ভোটার।

এ তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ২০৪ টি। যার মধ্যে সদরে ৮৬ টি, মহেশখালীতে ৮১ টি এবং কুতুবদিয়ায় ৩৭ টি কেন্দ্র। তিন উপজেলাতেই ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে।

Tag
আরও খবর