জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের লড়াই বুধবার, হিসাব মেলাচ্ছেন ভোটাররা

কক্সবাজারের কুতুবদিয়া  উপজেলা নির্বাচন  এবারই প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ আগামী ৮ মে অনিষ্ঠিত হবে। তাই এবারের নির্বাচনকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন সাধারণ মানুষ।

এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই উৎকন্ঠা বাড়ছে জনমনে। চলছে প্রার্থীদের নিয়ে নানা আলোচনা-সমালোচনা। ভোটের হিসাব-নিকাশ। কারা হবেন   উপজেলার কান্ডারি  । ক্ষমতার বলয় কার কত বেশি? কার হাত (ক্ষমতার) কতটুকু লম্বা? আরও নানা কিছু। এবারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন তিন জন। তাদের মধ্যে দক্ষিণ জোনে দুই প্রার্থী। উত্তর জোনে একজন। দক্ষিণ জোনের দুই প্রার্থী সম্পর্কে চাচা – ভাতিজা। তাদের একজন কুতুবদিয়া উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তাঁর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস। মানুষ বলে তাঁর কপালটাই (ভাগ্য) ভালো। না চাইতেই অনেক কিছু পেয়ে যান। তাঁর বক্তব্যের প্রশংসা রয়েছে মানুষের মুখে মুখে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফরিদ বলে ডাকেন। প্রধানমন্ত্রীর আলাদা একটা ভালোবাসা রয়েছে তাঁর প্রতি।

তাছাড়া স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিকের সাথে নানা- নাতি সম্পর্ক তাঁর। ফলে যেকোনো উন্নয়ন কাজ করতে কোন বেগ পেতে হয় না। দ্বীপের সমস্যা সম্ভাবনার কথা সহজেই ঊর্ধ্বতন মহলে উপস্থাপন করতে পারেন। আবার তিনি দাবি দাওয়া আদায় করতে পারেন সহজেই। শুধু কুতুবদিয়া নয় পুরো কক্সবাজার জেলার প্রতিনিধিত্ব করেন তিনি। এমন সোনালী সময় জীবনে একবার আসে। তাই এই সময়টাকে কাজে লাগাতে চান বলে জানালেন। এখন সেই সুযোগের চাবি জনগণের হাতে। তিনি বলেন, আমি আশা করি জনগণ ভুল করবে না। আমার সে যোগ্যতা ও অভিজ্ঞতা আছে। তারা আমাকে শেষ বারের মতো সুযোগ দিবে। আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিবে এবং জয়যুক্ত করবে। আর আমি জনগণের সেই সম্মানকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ।

কুতুবদিয়ার শিক্ষিত সচেতন মহলের বিশির ভাগের ধারনা এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী রাজনৈতিক ক্ষমতা ও  দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুতুবদিয়ার উন্নয়ন করতে পারবে এজন্য তাই তাকে  ভোট দিয়ে জয়যুক্ত করার পক্ষে মত দিচ্ছেন।


জনমত জরিপে এবারের নির্বাচনের আরেক প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম। টগবগে তরুণ প্রার্থী। বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। গত ঈদুল ফিতরের আগে থেকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন। জনমত নিতে কুতুবদিয়ার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছিলেন। তাঁর মতে মানুষ তাকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন। তিনি বলেছেন, আমার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে।  মহিলা ভোটারদের একটি বিশাল অংশ তাকে ভোট দিতে উদগ্রীব হয়ে রয়েছেন। ভাই হত্যার বিচারসহ ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে ঘোড়া প্রতীকে ভোট চান তিনি।তবে অনেকেই অল্প বয়সে উপজেলা চেয়ারম্যান হিসেবে মানানসই হচ্ছে  না বলতে শুনা যাচ্ছে। আবার অনেকেই বয়স কোন ফেক্ট নয় বলে মন্তব্য করতে দেখা গেছে।

চেয়ারম্যানে পদে প্রার্থী হয়ে আনারস প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আসহাব উদ্দিন কুতুবী। উত্তর জোনে তিনি একক প্রার্থী। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর ধুরুং ইউনিয়নের তথা কুতুবদিয়ার জনপ্রিয় প্রার্থী জামায়েত নেতা আ,স,ম শাহরিয়ার চৌধুরীকে কারিশমাটিক ভোটে হারিয়ে উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান হয়েছেন তাঁর ভাতিজা আবদুল হালিম সিকদার। জনমত আছে আসহাব উদ্দিন সেই কারিশমায় বাজিমাত রাখতে পারেন। তবে রোল উঠেছে চেয়ারম্যান নির্বাচনে ফাইট হবে তাঁর সাথে।

অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে  জুনাইদ চশমা প্রতীক নিয়ে জনমত জরিপে এগিয়ে আছেন। তাঁর সাথে আকবর খানের উড়োজাহাজ প্রতীকের সাথে তুমুল  প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। তাছাড়া বই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ফরিদ উদ্দীন তালুকদার। 


ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কলস প্রতীকের প্রার্থী হাসিনা আকতার বিউটি এগিয়ে রয়েছেন বলে ধারণা ভোটারদের। তবে তাকে ফুটবল প্রতীকের  সৈয়দা মেহেরুন নিসার সাথে লড়াই করে জিততে হবে।

Tag
আরও খবর