জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। দিবসটি ঘিরে যৌথভাবে নানা অনুষ্ঠানমালা সাজায় জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ, হেলথ্ সেক্টর কক্সবাজার ও এসআরএইচ ওয়ার্কিং গ্রুপ কক্সবাজার।

এ উপলক্ষে রবিবার (৫ মে) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী। র‍্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে মিডওয়াইফ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলার স্টলগুলোতে দক্ষ মিডওয়াইফদের গুরুত্ব, মা ও নবজাতকের নানান বিষয় তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, মাতৃস্বাস্থ্যের উন্নতিতে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করলেও এ ব্যাপারে এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। সার্বিক আর্থসামাজিক উন্নয়ন, নারীর শিক্ষার হার, ক্ষমতায়ন বৃদ্ধি এবং সন্তান জন্মদানের সামর্থ্যের (ফার্টিলিটি) হার হ্রাস—এগুলো হচ্ছে মাতৃমৃত্যুর হার হ্রাসের নেপথ্যে গুরুত্বপূর্ণ কারণ। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমাতে এখন নতুন করে উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে মিডওয়াইফদের কাজে লাগাতে হবে। দক্ষ ও পেশাদার মিডওয়াইফরা মা ও নবজাতকের মৃত্যু রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মিডওয়াইফারি সেবা চালু হওয়ার পর কমেছে মাতৃ ও শিশু মৃত্যুর হার। মা ও নবজাতকের জীবন বাঁচাতে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।

প্রোগ্রাম এনালিস্ট ডাঃ এ এ শাফায়াতুল্লাহর অনুষ্ঠান সঞ্চালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনএফপিএ এসআরএইচ টিম লিড কেরোলিন নালাগুওয়া, ইউএনএফপিএ হোসো রোসালিডা রাফেলা, হেলথ্ সেক্টরের কো-অর্ডিনেটর আবদুল্লাহ, ইউএনএইচসিআর-এর সেক্টর অপারেশন কো-অর্ডিনেটর জেইং সং, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিআরএম জাহেদুল ইসলাম, ডিডিএফপির প্রতিনিধি ডাঃ নুরচ্ছফা চৌধুরী ও আরআরআরসি এর হেলথ্ কো-অর্ডিনেটর ডাঃ আবু তোহা মোহাম্মদ রেজাউল হক ভুঁইয়া।

Tag
আরও খবর