জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

দলের নির্দেশনা মানছে না টেকনাফ মহিলা দলের দুই নেত্রী

আ.লীগ সরকারের অধীনে ধারাবাহিকভাবে সকল নির্বাচন বর্জন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে এবারের আসন্ন চলমান উপজেলা নির্বাচন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।


তবে, দলটির নীতিগত এই সিদ্ধান্তটি মানছেন না তৃণমূলের অনেক নেতা নেত্রী। তারা দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন।


এদিকে দলের এই সীদ্ধান্তকে অমান্য করে যে সমস্ত নেতা নেত্রীরা চলমান উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করছেন এমন ৭৩ জন নেতা নেত্রীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।


দেশের তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের টেকনাফে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট ৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন ফরম জমা করেছেন।


এর মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। তাদের মধ্যে দুই জন টেকনাফ উপজেলা মহিলা দলের নেত্রী। একজন হচ্ছে উক্ত সংগঠনের সভাপতি তাহেরা আক্তার মিলি, অন্যজন হচ্ছে একই সংগঠনের সহ-সভাপতি মর্জিনা আক্তার মদিনা।


দলের নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ গ্রহনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এই দুই নেত্রীকে নিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের বিএনপি নেতা কর্মিদের মাঝে চলছে তীব্র সমালোচনা।


এবিষয়ে জানতে চাইলে, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সময়ের কন্ঠস্বরকে জানান, দলের সীদ্ধান্তকে সন্মান জানিয়ে তাদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও যদি তারা পাতানো নির্বাচন কমিশনের দেওয়া ধার্য্য তারিখের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার না করে তাদেরকে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।


এব্যাপারে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সময়ের কন্ঠস্বরকে জানান, দলীয় সীদ্ধান্তকে সন্মান জানিয়ে ডামী আ.মী সরকারের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশে অনুষ্ঠিত হওয়া সকল নির্বাচন বর্জন করে আসছে। তারেই ধারাবাহিকতায় দেশে চলমান উপজেলা নির্বাচনও বর্জন করার সীদ্ধান্ত হাতে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দলের সীদ্ধান্তকে অমান্য করে আগামী ২৯ এপ্রিল আসন্ন উপজেলা নির্বাচন টেকনাফ মহিলা দলের দুই জন নেত্রী উক্ত নির্বাচনে প্রার্থী হয়েছে। এই পাতানো নির্বাচন থেকে সরে আসার জন্য তাদেরকে প্রাথমিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সঠিক সময়ের মধ্যে যদি তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে না নেয়। দলের সদস্য পদ বাতিল করার পাশাপাশি তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করার সীদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।


উল্লেখ্য- গত ১৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছিলো, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে যে সমস্ত নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতার অভিযোগে দল থেকে আজিবনের জন্য বহিষ্কার করা হবে।


তারেই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল দলের সীদ্ধান্তকে অমান্য করে চলমান উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করার অপরাধে অভিযুক্ত বিএনপি'র ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

Tag
আরও খবর