জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

তীব্র তাপপ্রবাহে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প

তীব্র তাপদাহের কারণে দিনদিন অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। তীব্র এ তাপপ্রবাহের কবলে পড়েছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোও। এই গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগেরও। ঘর থেকে বের হলেই পুড়ে যাচ্ছে শরীর। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের রাস্তা-ঘাট।


রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে তেমন কোনো গাছপালা নেই। ত্রিপলের ছাউনিতে ঢাকা ছোট্ট ঘরে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা ও নেই। যার ফলে নারী-শিশু ও বৃদ্ধরা এই গরমে অস্বস্তিতে পড়েছে।


এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ। এ গরমে হাঁসফাঁস অবস্থা ডাব কিংবা শরবতের দোকানে গিয়ে পিপাসা মিটানোর হিড়িক পড়েছে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে।




মোহাম্মদ রফিক নামে এক রোহিঙ্গা বলেন, ক্যাম্পের গরমে অস্থির জন-জীবন। তাই একটু প্রশান্তির আশায় গাছতলায় এসে বসেছি। প্রকৃতিকে শান্ত-শীতল করতে বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে আছি। কিন্তু বৃষ্টির দেখা মিলছে না।


শফিক নামে আরেক রোহিঙ্গা বলেন, আমাদের ঘর গুলো ত্রিপলের ছাউনিতে ঢাকা। এ গরমে ঘরে থাকাও কষ্টকর। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। ক্যাম্পের ভিতর গাছপালা ও নেই। আমরা খুব কষ্টে আছি।


এনজিও কর্মী রাশেদ জানান, চলমান তাপপ্রবাহে হাঁসফাঁস জন-জীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়। এই উপকারী গাছও মানুষ কেটে টুকরো টুকরো করে। আমাদের আরো সচেতন হতে হবে। বেশি বেশি গাছ রোপণ করতে হবে।


এদিকে উখিয়ার বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। ডাক্তাররা বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে পরামর্শ দিচ্ছেন। সেই সাথে বেশি বেশি পানি পান করতে বলছেন। সুতি কাপড় পরিধান করার পাশাপাশি শিশু বয়স্ক ও গর্ভবতী মায়েদের প্রতি বিশেষ খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন। তীব্র গরমে প্রতিদিনই গড়ে অর্ধশত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে।


এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Tag
আরও খবর