জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অপহরণ ও এনজিও কর্মী নিখোঁজ

কক্সবাজারের টেকনাফে রহমানিয়া হোসাইনিয়া নুরানি বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র মো. সাইফ (৯) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অপহরণ শিকার হয়। এনজিও সংস্থা ব্র্যাকের কর্মী প্রবাল দে (২৫) কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।


অপহৃত মো. সাইফ টেকনাফের হ্নীলা নয়াপাড়ার মৃত মোহাম্মদ হোছনের ছেলে। এনজিও কর্মী প্রবাল দে টেকনাফ কায়ুকখালী পাড়ার লক্ষ্মী হরি দের ছেলে।


সোমবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় একদিন পার হলেও এখন পর্যন্ত দুজনের কোন হদিস মিলেনি।অপরদিকে তৃতীয় শ্রেণির ছাত্র মো. সাইফের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন বলে জানা গেছে।


ভিকটিম মো. সাইফের বড় ভাই রিয়াজ উদ্দীন বলেন, অপহৃত মো. সাইফ গত সোমবার (২৯ এপ্রিল) সকালে হ্নীলা জাদিমুড়া রহমানিয়া হোসাইনিয়া নুরানি মাদ্রাসা থেকে ফিরছিলেন। ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে।একদিন পার হয়ে গেছে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা অসহায় মানুষ মুক্তিপণের এতো টাকা কোথায় পাবো।


অপরদিকে একইদিনে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ব্রাক অফিসে কর্মরত সি, ডিবিএইচ প্রকল্পের সহকারী প্রবাল দে, অফিসের দাপ্তরিক কাজ শেষ করে বাড়ি ফিরছেন না বলে জানান তার সহকর্মী মো. মাঈন উদ্দিন তুহিন।



তিনি বলেন, প্রবাল দে সোমবার সারাদিন অফিস করেন এরপরে বাড়ি উদ্দেশ্য রওনা দেয়।পরে তার পরিবার থেকে খবর আসে সে বাড়িতে ফিরে যায়নি।এ ঘটনায় সে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানায়।


এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনার পর থেকে অপহৃত মাদ্রাসার শিক্ষার্থী মো. সাইফকে উদ্ধারে পুলিশ কাজ করছে, এবং এনজিও কর্মী প্রবাল দে নিখোঁজের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানায়।

Tag
আরও খবর