জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

‘কক্সবাজারের ১৫টি কমিউনিটি সেন্টার শিশুদের নিরাপদ আশ্রয়স্থল’

কক্সবাজারে সেভ দ্য চিলড্রেন’র শিশু সুরক্ষা জোরদারকরণ প্রকল্পের অধিনে সমাজসেবা অধিদপ্তরের (ডিএসএস) সহযোগিতায় কক্সবাজার সদর উপজেলা, উখিয়া উপজেলা এবং ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১৩টি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে। আরো দুইটি কমিউনিটি সেন্টার নির্মাণাধীন রয়েছে। জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে সমাজসেবা অধিদপ্তর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সহযোগিতায় কক্সবাজারে সেভ দ্য চিলড্রেন এই প্রকল্পটি পরিচালনা করছে। এই ১৫ টি কমিউনিটি সেন্টার শিশুদের জন্য নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা হবে।


সোমবার সকালে কক্সবাজারে সেভ দ্য চিলড্রেন’র শিশু সুরক্ষা জোরদারকরণ প্রকল্প বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন তথ্য জানানো হয়েছে।

সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভা জানানো হয়, শিশু সুরক্ষামূলক কাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে সক্ষমতা শেয়ার করা, সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে নির্যাতনের শিকার ও ঝুঁকিতে থাকা শিশুদের জন্য সেবা প্রাপ্তি সহজতর করা এবং কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এই প্রকল্প।

সভায় সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষা বিভাগের সিনিয়র ম্যানেজার ফিরোজ মোস্তফা বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি টেকসই ও সম্প্রীতির পরিবেশ তৈরি করা, যেখানে শিশুরা নিরাপদে বেড়ে উঠতে পারবে এবং তাদের সম্ভাবনাগুলি পূর্ণতা পাবে। এরই অংশ হিসেবে আমরা এসব কমিউনিটি সেন্টারগুলো নির্মাণ করেছি, যেখানে শিশুরা একটি নিরাপদ আশ্রয়স্থল পাবে। এখানে তারা শিশু সুরক্ষা সম্পর্কে শিখতে এবং তাদের অধিকার সম্পর্কে জানতে পারবে। আমরা চাই এই কেন্দ্রগুলি শুধু জরুরী পরিস্থিতির জন্যই নয়, বরং শিশুদের জীবনের আনন্দময় মুহূর্তগুলি উদযাপনের জন্যও একটি স্থান হোক। এই প্রকল্পের মাধ্যমে আমরা সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে এখানকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ক্ষমতায়নের উপর জোর দিচ্ছি, যাতে তারা শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারে।“


এসময় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, “আমরা জানি, শিশুরা আমাদের ভবিষ্যত, এবং তাদের সুরক্ষা এবং অধিকার রক্ষা করা আমাদের সমাজের প্রতিটি সদস্যের দায়িত্ব। আমি বিশ্বাস করি, এই প্রকল্প শুধু শিশুদের জন্য নয়, সমগ্র সমাজের জন্য একটি সুরক্ষিত এবং সুস্থ ভবিষ্যত নির্মাণে অবদান রাখবে। পরিবার এবং সমাজের সকলের সহযোগিতাই পারে আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।“

এসময় অন্যান্যের মধ্যে সেভ দ্য চিলড্রেন’র মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ শহিদুল হক খান, শিশু সুরক্ষা বিভাগের ম্যানেজার কজুয়ে তাবেই-সহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদিকরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে এবং ২০১২ সাল থেকে কক্সবাজার জেলায় শিশুদের জন্য কাজ করছে। এছাড়াও উখিয়া ও টেকনাফে মানবিক সহায়তার পাশাপাশি বান্দরবান, রামু ও কুতুবদিয়ায় এই আন্তর্জাতিক সংস্থার বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

Tag
আরও খবর