জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

তীব্র তাপদাহে হাহাকার: উখিয়ার কুতুপালংয়ে পথচারীদের ক্লান্তি মেটালো যে উদ্যোগ

” গরমে দুর্বল হয়ে পড়েছি, পুরো শরীর নাড়াতে পারছিলাম না। সেলাইন আর পানিতে একটু শক্তি পেয়েছি মনে হচ্ছে, এখন যাত্রী নিয়ে কক্সবাজার যাবো।”

কথাগুলো বলছিলেন উখিয়ার কুতুপালংয়ে অপেক্ষারত সিএনজি চালক মুক্তার আলী, ৫৫ বছরের শরীর নিয়ে চলা যার জীবিকায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে গ্রীষ্মের বৈরিতা।

ঘড়ির কাটায় বেলা ১ টা, পড়ন্ত রোদেলা দুপুরের উত্তপ্ততা জানান দিচ্ছে তীব্র তাপদাহের ভয়াবহতা।

মুক্তার আলী সহ গরমে অতিষ্ঠ হয়ে পড়া পথচারী, চাকরিজীবী সহ জনসাধারণের মাঝে ক্ষণিক তৃপ্তি এনে দিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ।

যেখানে নিজ অর্থায়নে খাবার পানি ( মিনারেল ওয়াটার) ও সেলাইন বিতরণের মাধ্যমে ৫ শতাধিক মানুষকে বিশেষ এই সেবা দিয়েছেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য হেলাল উদ্দিন।

এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সেবা পাওয়া মানুষদের। তাহমিনা আক্তার নামে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করা স্থানীয় এক তরুণী জানান, ” আমার কর্মএলাকা রোহিঙ্গা ক্যাম্প, যেখানে স্বাভাবিকের চেয়েও বেশি তাপমাত্রা থাকে। এখন অবস্থা আরো ভয়াবহ। বাড়ি ফেরার পথে কিছুটা স্বস্তি পেয়েছি, এমন পরিস্থিতিতে এই উদ্যোগ আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য।”

হেলাল জানালেন, “সার্বক্ষণিক জন সম্পৃক্ত থেকে জনগণের জন্য কিছু করতে পারাটাই আমার জন্য সুখকর, আর সে কারণেই এই উদ্যোগ নিয়েছি। গরমে দুর্ভোগ পোহানো মানুষগুলোর চোখে মুখে সামান্য তৃপ্তি দেখেছি, তাতেই এই কার্যক্রমের সফলতা।”

তাপদাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে বলে জানান রাজাপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় থাকা এই জনপ্রতিনিধি।

Tag
আরও খবর