জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঈদগাঁওতে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে সম্পন্ন হয়েছে।


গতকাল অনুষ্ঠিত নির্বাচনে প্রখর রোদকে উপেক্ষা করে ভোটারদের দীর্ঘসারি প্রমাণ করে সাধারণ মানুষ এখনো ভোট দিতে মরিয়া। ভোট সম্পন্ন হওয়া ইউনিয়নসমুহ হল ইসলামপুর, ঈদগাঁও, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ।

পাঁচটি ইউনিয়নে দিনশেষে ভোট গণনার পর বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ঈদগাঁও সদর ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সোহেল জাহান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলম।

ইসলামপুর থেকে নির্বাচিত হয়েছেন জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ দ্বিতীয় হয়েছেন মোঃ শরীফ উদ্দিন।


জালালাবাদ ইউনিয়ন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আলমগীর তাজ জনি। দ্বিতীয় হয়েছেন ফখর উদ্দীন।


ইসলামাবাদ ইউনিয়ন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক। দ্বিতীয় হয়েছেন নুরুল হক।

পোকখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন এবং সাইফ উদ্দিনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। একটি কেন্দ্রের ফলাফল না আসায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত( রাত ১১ টা) বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।


এদিকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন পূর্ব থেকেইপ্রস্তুতি গ্রহণ করায় শৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে পাঁচটি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সন্ধ্যার দিকে পোকখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটি কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও প্রশাসন তড়িৎ ব্যবস্থা নেওয়ায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় -গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ৪৭ জন প্রিসাইডিং কর্মকর্তা , ২৪১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, ৪৮৪ জন পোলিং অফিসার সহ প্রয়োজনীয় ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করে । ছাড়াও নির্বাচনে পাঁচজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় আজ ২৯ এপ্রিল পর্যন্ত মাঠে থাকবেন। র্যাব, পুলিশ ও বিজিবির ২ প্লাটুন সদস্য ছাড়াও প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে নিরলসভাবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৭৫৮। সেখানে পুরুষ ভোটার ৪৮ হাজার ২৪৬ জন ও মহিলা ভোটার ৪০ হাজার ২১২ জন। এতে ভোটকেন্দ্র রয়েছে ৪৭ টি, ভোট কক্ষ ২৪১টি এবং অস্থায়ী ভোট কক্ষ ৪টি।

উল্লেখ্য ঈদগাহ উপজেলা গৃহীত হওয়ার পর পাঁচটি ইউনিয়নে সর্বপ্রথম স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল ।

ইসলামপুর থেকে নির্বাচিত মোঃ দেলোয়ার হোসেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান -ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং জনগণ আমাকে নির্বাচিত করেছে। মহান রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জানাই। জনগণকে সাথে নিয়ে আমি একটি মডেল ইসলামপুর ইউনিয়ন উপহার দেব। পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে আজীবন নিজেকে নিয়োজিত রাখবো।

Tag
আরও খবর