জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রামুর ঈদগড় হতে অস্ত্র ও কার্তুজসহ অস্ত্র কারবারী সহোদর র‌্যাবের হাতে গ্রেফতার

কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল রামুর ঈদগড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরী এলজি ও কার্তুজসহ অস্ত্র কারবারী সহোদরকে গ্রেফতার করেছে। 


সুত্র জানায়,গত ২৭ এপ্রিল রাত পৌনে ২টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিএসসি ক্যাম্পের) একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউপির কোদালিয়াকাটা এলাকার রাস্তার মাথায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে বিশেষ অভিযানে যায়। এসময় ঈদগড়-বাইশারি সড়কের উপর র‌্যাবের আভিযানিক দল পৌঁছলে সন্দেহভাজন দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব-১৫ এর সদস্যরা ধাওয়া করে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড বৈদ্য পাড়ার মোহাম্মদ হোছনের পুত্র রুস্তম আলী (৩৯) এবং শওকত আলী (২২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ১টি দেশীয় তৈরী এলজি,২রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ১টি স্মার্ট ফোন ও ১টি বাটন ফোন ২টি সীমসহ জব্দ করা হয়।



আটক ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে অস্ত্র কারবারী বলে স্বীকার করে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি এবং উক্ত অবৈধ অস্ত্র বেআইনিভাবে নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী হতে সংগ্রহ করে বিভিন্ন দুস্কৃতিকারীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত অস্ত্র কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর রামু থানায় সোর্পদ করা হয়েছে। ###

Tag
আরও খবর