জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঈদগাঁও ৫ ইউনিয়নে সকাল ৮ টায় শুরু হলো ভোট,ভোটারের উপচে পড়া ভিড়

সকাল ৮ টায় শুরু হলো ঈদগাঁও ৫ ইউনিয়নের ভোটগ্রহণ। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। প্রতি কেন্দ্রে ভোটারের উপচে পড়া ভীড় দেখা গেছে।তবে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়।

উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ভোট গ্রহণ চলছে।

ভোটাররা জানিয়েছেন, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়নের মোট ভোটার সংখ্যা রয়েছে ৮৮ হাজার ৭ শত ৫৮ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার, নারী ভোটার ৪০ হাজার ৫ পাঁচশত

১২ জন। এই পাঁচ ইউনিয়ন থেকে লড়ছেন ৪৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৭১ জন জন নারী সদস্য ও ২৫৮ জন সাধারণ সদস্য।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ৪৭ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী স্ব স্ব কেন্দ্রে দায়িত্ব পালন করছে। তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে ।কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাৎক্ষণিক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিবে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঈদগাঁওবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পাঁচ ইউপি’র অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও সংঘাত মুক্ত নির্বাচন।পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি। বিভিন্ন থানা থেকে আসা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। একই সাথে টহলে রয়েছে বিজিবি, র‌্যাব। ওসি শুভ রঞ্জন চাকমা আরো জানান, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য নিয়োজিত আছে। প্রতি ৩ কেন্দ্র মিলে একটি করে মোবাইল টিম, ৪ কেন্দ্র মিলে একটি করে স্ট্রাইকিং ফোর্স, ৫ ইউনিয়নে ১৫ টি মোবাইল টিম রয়েছে । এছাড়া প্রতি ইউনিয়নে ২ জন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক নিয়োজিত আছে।

Tag
আরও খবর