জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চকরিয়ায় আবদুর রহমান খুনের মামলার ৭ আসামি ফেনীর মহিপাল থেকে গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে যুবক আবদুর রহমানকে ইফতারের আগমুহূর্তে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে তুলে নিয়ে চাঞ্চল্যকর খুনের ঘটনার মূল পরিকল্পনাকারীসহ এজাহারনামীয় ৭ আসামী গ্রেফতার হয়েছে। আলোচিত হত্যাকাণ্ডের একমাস পর র‌্যাব-৭ চট্টগ্রামের সহযোগিতায় গত মঙ্গলবার সন্ধা সাড়ে ছয়টার দিকে ফেনীর মহিপাল থেকে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একসঙ্গে মামলার ৭ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।


গতকাল বৃহস্পতিবার সকালে চকরিয়া থানা পুলিশ গ্রেফতারকৃত আবদুর রহমান খুনের মামলার ৭ জন আসামীকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে সৌপদ্দ করেন। পরে আদালত ৭ আসামিকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। ওসি বলেন, আগেরদিন বুধবার রাতে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি টিম গ্রেফতারকৃত ৭ আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করেন।


গ্রেফতারকৃত ৭ আসামী হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বাসিন্দা আক্তার আহমদ এর ছেলে মোঃ নুরুল আলম (৩২), সৈয়দ আলমের ছেলে মোঃ শাহ আলম (২৭), নুর আহমদ এর ছেলে আবু বক্কর (২৭), মৃত সিদ্দিক আহমদ এর ছেলে মোঃ আজিজুল হক (৪০), সৈয়দ আহমদ এর ছেলে মনসুর আলম (৩২), ইব্রাহিম খলিল এর ছেলে মোঃ আবু হানিফ (৩০) ও আক্তার আহমদ এর ছেলে নুরুল আনোয়ার (৩৩)। গ্রেফতারকৃত সকলের বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট-পূর্ব ডুমখালী এলাকায়।


র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী প্রেসব্রিফিংয়ে বলেন, গত ২৫ মার্চ ইফতারের আগমুহূর্তে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালি এলাকার বাসিন্দা আব্দুর রহমান (৩৬) মালুমঘাট বাজার থেকে অস্ত্রের মুখে প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

বর্বরোচিত এ হত্যাকান্ডের খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হবার পর এতে অভিযুক্ত আসামীদেরকে আইনের আওতায় আনতে দেশব্যাপী নাগরিক সমাজ সোচ্চার হন।


এ ঘটনায় গত ২৭ মার্চ নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে চকরিয়া থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।


এসপি আবু সালাম চৌধুরী বলেন, মামলা দায়েরের পর কিলিং মিশনে অংশ নেওয়া খুনি আসামীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিলেও তাদের গ্রেফতারে তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব-১৫। এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র‌্যাব-১৫ এবং র‌্যাব-৭ চট্টগ্রামের এর যৌথ আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন মহিপাল এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মনসুর আলমসহ এজাহারনামীয় সাতজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Tag
আরও খবর