জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরার ঝাঁক ঘিরতে গিয়ে ২ যুবক নিখোঁজ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরার ঝাঁক ঘিরতে গিয়ে মো. মনছুর আলম (২১) ও মোহাম্মদ মুবিন (১৮) নামে দুই যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৬ ঘণ্টা পার হওয়ার পরেও এখনো তাদের কোন সন্ধান মেলেনি। ডুবরিদল ও ফাঁয়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় এলাকাবাসী নিখোঁজদের উদ্ধারে অভিযান তৎপরতা চালিয়ে যাচ্ছেন।


বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বেতুয়া বাজার ব্রীজের পাশোক্ত মাতামুহুরী নদীর আনিচপাড়া পয়েন্ট এ নিখোঁজের ঘটনা ঘটে।


পূ্র্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না মাতামুহুরী নদীতে নিখোঁজ দুই যুবকের সত্যতা নিশ্চিত করেছেন।


নিখোঁজ দুই যুবকেরা হলেন, উপজেলার পূ্র্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাগাজী সিকদার পাড়া গ্রামের ইদ্রিস মিয়া’র পুত্র মো. মনছুর আলম (২১) ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সেকান্দার পাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মোহাম্মদ মুবিন (১৮)।


স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার সকাল ৯টার দিকে বেতুয়া বাজার ব্রীজের পাশোক্ত মাতামুহুরী নদীর আনিচপাড়া পয়েন্টে ৫-৬ জন যুবক সাঁতার কেটে মাছ ধরার ঝাক ঘিরতে গেলে মনছুর আলম ও মোহাম্মদ মুবিন নামে দুই যুবক নিখোঁজ হয়। এসময় তাদের সাথে যাওয়া অপর সহপাঠীরা না দেখে হতভম্ব হয়ে পড়েন। পরে তাঁরা নদীতে নিখোঁজ হওয়া যুবকদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। মাতামুহুরী নদীতে দুই যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি স্থানীয় এলাকাবাসীর কাছে পৌঁছলে স্থানীয়রা চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরিদল, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় এলাকাবাসী নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নিখোঁজের ৬ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও এখনো তাদের কোন সন্ধান মেলেনি। এ রিপোর্ট তৈরি করা পর্যন্ত উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রয়েছে।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মাতামুহুরী নদীতে নিখোঁজ দুই যুবকদের উদ্ধারে ডুবুরিদল, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।

Tag
আরও খবর