জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চকরিয়ায় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি কাটা বন্দুক উদ্ধার, নারীসহ আহত ৫

ওমান প্রবাসির গাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাবার পথে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তাঁর ডাকাতদের হামলায় নিহত হয়েছেন নারীসহ ৫ জন যাত্রী। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় ঘটেছে এ ঘটনা।


ডাকাতদের পিটুলিতে আহতরা হলেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা ওমান প্রবাসী রফিক উদ্দিন বাবুল, তার স্ত্রী মোশারফা বেগম, শাশুড়ি শাহেনা বেগম, শ্যালক চকরিয়ার স্থানীয় সাংবাদিক জুলফিকার আলি ভুট্টো ও তাদের অটো রিকশা চালক মোহাম্মদ এহসান।


সাংবাদিক জুলফিকার আলি ভুট্টো বলেন, আমার ভগ্নিপতি রফিক উদ্দিন বাবুল ওমান প্রবাসি। গতকাল মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে ভগ্নিপতি রফিককে চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে বিমানে তুলে দেয়ার জন্য আমরা বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা গাড়ি নিয়ে বের হই।


তিনি বলেন, ভোররাত ৫টার দিকে আমরা মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথা এলাকায় পৌছালে আমাদের সিএনজি অটোরিকশা ডাকাতের কবলে পড়ে। একপর্যায়ে ডাকাতরা আমরা সবাইকে পিটিয়ে মারধর নগদ টাকা ও মোবাইল ফোন সেট লুটে নেয়। এরই মুহুর্তে নিকটস্থ হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে কৌশলে পালিয়ে যেতে থাকে ডাকাতরা।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পরপরই চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকীব উর রাজাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির শিকার ব্যক্তিদের সাথে কথা বলে নিশ্চিত হয় তাদের কাছ থেকে প্রায় নগদ ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট নিয়ে গেছে।


ওসি বলেন, ওইসময় স্থানীয় লোকজন ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাতরা ৩ রাউন্ড গুলি ছুড়ে। এরই মধ্যে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে হারবাং ফাঁড়ির একদল পুলিশ। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। জবাবে পুলিশও ৪ রাউন্ড পাল্টা গুলি করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ডাকাতের ফেলে যাওয়া একটি কাটা বন্দুক উদ্ধার করা হয়।


গতকাল রাতে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে একটি ও পুলিশ বাদী হয়ে দুটি মামলা রুজু করা হচ্ছে।

Tag
আরও খবর