কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম সৈয়দুল আমিন (৪৫)।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৯ টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হোসেন।
নিহত সৈয়দুল আমিন কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর এ-১১ ব্লকের আশরাফ আলীর ছেলে। তিনি ওই ক্যাম্পের মাঝির (নেতা) দায়িত্ব পালন করে আসছিলেন।
ওসি মো: শামীম হোসেন জানান- মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। পরবর্তীতে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান- খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
১ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে