জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ কার্যকলাপের দায়ে ৪ নারী আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চার নারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন) এর সদস্যরা।

২১ এপ্রিল (রোববার) দুপুর আড়াইটার দিকে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের আলোচিত রোহিঙ্গা মাদক ও পতিতা সম্রাজ্ঞী সেনোয়ারা বেগম সেনু’র ডেরায় অভিযান পরিচালনা করে ক্যাম্প পুলিশ।

১৪ এপিবিএন’র কুতুপালং ক্যাম্পের দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো. নান্নু মিয়া’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সেনোয়ারা বেগম সেনু’কে না পেলেও তার বস্তিঘরের ডেরা থেকে আটক করা হয় ৪ জন নারীকে। যারা সেনু’র মাধ্যমে পতিতাবৃত্তিতে জড়িত বলে জানা গেছে।

আটককৃতরা হলো,ইমাম হোসেনের মেয়ে সুমাইয়া বেগম(১৮),মকবুল আহমদের মেয়ে রশিদা বেগম(২২), মৃত খুইল্যা মিয়ার মেয়ে রিনা আক্তার মনি(১৭) ও মাহমুদ জোবাইর’র মেয়ে নাহিদা আক্তার সুমাইয়া (২০)। তারা একই ক্যাম্পের বাসিন্দা।

তাদের নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগে উখিয়া থানায় মামলা দায়ের করেন ১৪ এপিবিএন’র কুতুপালং ক্যাম্পের এসআই শাহরিয়ার রহমান।

ধৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।ওই মামলায় মাদক ও পতিতা সম্রাজ্ঞী সেনোয়ারা বেগম সেনু’কে পলাতক আসামী করা হয়েছে।

এ দিকে ১৪ এপিবিএন’র উখিয়ার কুতুপালং ক্যাম্পের দায়িত্বরত পুলিশ পরিদর্শক(ইন্সপেক্টর) মো. নান্নু মিয়া’ ইতি পূর্বেও দেশের বিভিন্ন থানায় মাদক ব্যবসায়ী,অস্ত্র ব্যবসায়ী,চোরাকারবারি এবং সন্ত্রাসীর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত । এমন ধারাবাহিকতায় পুলিশ বিভাগের ভার্বমুতি উজ্জ্বল করেন তিনি।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) মো.শামীম হোসেন জানান, ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।তাদের কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ‌্য: উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার্ড রোহিঙ্গা সেনুয়ারা বেগম সেনু’র বিরুদ্ধে বিভিন্ন এলাকা থেকে যুবতী ও কিশোরী মেয়ে ক‌্যাম্পে এনে ইচ্ছার বিরুদ্ধে নানান প্রলোভন দেখিয়ে জোরপূর্বক যৌনকাজে লিপ্ত করার ও ক‌্যাম্প কেন্দ্রীক ইয়াবা ব‌্যবসারও বিস্তর অভিযোগ উঠেছে।

এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের।

Tag
আরও খবর