জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক এমপি জাফর সহ ৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মোট ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক এমপি জাফর আলম ও বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি সহ চেয়ারম্যান পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন সহ মোট ১৯ জন প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

গতকাল রোববার (২১এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে নির্ধারিত সময় বিকাল ৫টা পর্যন্ত সহকারী রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম এর কার্যালয়ে প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এই বারের নির্বাচন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদিউল আলম, আবদুল্লাহ আল হাসান সাকিব, মো. সাইফুল ইসলাম, আশেকুর রহমান, জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন পাইলট।

নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন চকরিয়া উপজেলা পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন প্রার্থী। তারা হলেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহারবিলের সাবেক যুগ্ম মহসিন বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন শান্ত , মুবিনুল ইসলাম, নুরুল আমিন ও মুহাম্মদ ফয়সাল।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ২৩ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনটি পদে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২৪ এপ্রিল প্রার্থীদের আপীল, ২৭ থেকে ২৯ এপ্রিল প্রার্থীদের আপীল নিস্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর