জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সেন্টমার্টিন দ্বীপে মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযানে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’

সেন্টমার্টিন দ্বীপে মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়। শনিবার (২০ এপ্রিল ) দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান ও মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, দ্বীপের প্রায় এক হাজার রোগীর মধ্যে ২৩ হজার ৭ শ’ ১৭ ইউনিট ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি জাহাজের নৌসদস্যরা দ্বীপটিতে সুসজ্জিত দলে বিভক্ত হয়ে উত্তর-পূর্ব সৈকত থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে এবং সৈকত হতে আনুমানিক ৩০০ কেজি বর্জ্য পদার্থ সংগ্রহ করে।

এছাড়াও সেন্টমার্টিন দ্বীপে আগত ভ্রমণপ্রেমী পর্যটকদের কাছে পরিবেশ রক্ষায় করণীয় এবং দ্বীপবাসীর উদ্দেশ্যে ব্যানার, ফেষ্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন বার্তা তুলে ধরা হয় বলে জানান চিঠিতে।

চিঠিতে আরও জানানো হয়, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র ও প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ দ্বীপটি রক্ষা করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করেন তারা।

Tag
আরও খবর