জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রাজস্ব না দিয়ে উখিয়ার হাটবাজারে চলছে টোল আদায়!

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের গাফেলতির কারনে উপজেলার ৯ বাজারে ইজারার টাকা আদায় না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।


১৪৩১ বঙ্গাব্দে উখিয়া উপজেলার ১০টি বাজারের মধ্যে ৯টি বাজারের ইজারাদার সরকারি টাকা পরিশোধ নাকরেই বাজার দখলে নিয়ে নিয়মবহির্ভূত ভাবে হাসিল আদায় শুরু করেছে। উপজেলা প্রশাসন ইজারাদারদের কাছথেকে অনৈতিক সুবিধা নিয়ে এই ধরনের বিশেষ সুবিধা দিচ্ছে।


উখিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে টেন্ডারের মাধ্যমে ৯টি বাজারের সর্বোচ্চ বৈধ দরদাতাদের গত ২৮ মার্চ চিঠির মাধ্যমে ৭ কার্যদিবসের মধ্যে সরকারি রাজস্ব, ভ্যাট ও টেক্স ব্যাংকে পরিশোধ করতে বলাহয়। অন্যথায় সরকারি হাটবাজার নীতিমালার বিধি অনুযায়ী ২৫% জামানত বাজেয়াপ্ত করে পূনরায় দরপত্র আহবান করা হবে বলে চিঠিতে জানান উখিয়া উপজেলা নিবাহী অফিসার তানভির হোসেন।


সোনালী ব্যাংক উখিয়া শাখা ও উখিয়া উপজেলা পরিষদ সূত্রে নিশ্চিত হওয়াগেছে উপজেলা ৯টি বাজারের কোনটিতে নিয়ম অনুযায়ী সরকারি রাজস্ব, ভ্যাট ও আয়কর জমা দেননি। সরকারি কোন নিয়ে নামেনে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে উখিয়ার হাটবাজার গুলোতে টোল আদায় করছে ইজারাদার।


জানাগেছে গত ১৪৩০ বংলা সনের ইজারর প্রায় অর্ধকোটি টাকা পরিশোধ নাকরে উল্টো ক্ষতিপূরন দাবি করে উচ্চ আদালতে মামলা করে উখিয়ার বালুখালী বাজারের ইজারাদার। উচ্চ আদালতের নির্দেশে বালুখালি বাজারের ১৪৩১ সনের ইজারা বন্ধ রয়েছে। এই বছরও সরকারি নিয়ম নামেনে রাজস্ব বাকি রেখে উপজেলার ৯টি বাজারের ইজারাদারকে টোল আদায়ের সুযোগ করে দেয়া হয়েছে।


অথচ জেলার অন্য সকল উপজেলায় সরকারি সকল নিয়ম মেনে শতভাগ রাজস্ব পরিশোধ করে ইদজারা দেয়া হয়েছে। একজন ইজারাদার জানিয়েছেন তিনি তার দুটি বাজারের সকল রাজস্ব পরিশোধ করতে চাইলেও প্রশাসনের পক্ষে তা নাকরার অনুরোধ জানান। এই সময় তারকাছ থেকে ৩ লাখ টাকা অনৈতিক সুবিধাও চাওয়া হয়েছে বলে তিনি জানান।


এই বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন উপজেলার ৯টি বাজারের ইজারাদার সরকারি বিধি অনুযায়ী রাজস্ব পরিশোধ না করার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে যেসকল বাজারের ইজারাদার শতভাগ রাজস্ব পরিশোধ করবেনা, সেই সকল বাজারে পূনরায় ইজারা দেয়া হবে।

Tag
আরও খবর