জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মহেশখালীর উন্নয়নে নতুন কর্তৃপক্ষ হচ্ছে

কক্সবাজারের মহেশখালীর উন্নয়ন সমন্বিতভাবে করতে নতুন কর্তৃপক্ষ গঠন হচ্ছে। এ লক্ষ্যে একটি আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।


মন্ত্রিপরিষদ সচিব জানান, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৪ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই আইনের আওতায় একটা আলাদা কর্তৃপক্ষ হবে। একটি ১৭ সদস্যের গভর্নিং বোর্ড থাকবে। চেয়াপারসন থাকবেন প্রধানমন্ত্রী।


এই কর্তৃপক্ষের মূল কাজ হবে মাস্টারপ্ল্যান করা। বৈদেশিক বিনিয়োগ, বাজার উন্নত করা। এর আওতায় জমির পরিমাণ হবে ৫৫ হাজার ৯৬৮ একর জমি। ওই কর্তৃপক্ষ প্রতিষ্ঠার হবে ন পরিবেশ সংরক্ষণ করে। এর প্রধান কার্যালয় হবে কক্সবাজার।


মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল, সিঙ্গেল পয়েন্ট মুরিংসহ সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে এই এলাকায়। মাতারবাড়ি ঘিরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার।


এদিকে মধ্যপ্রাচের চলমান পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান যুদ্ধাবস্থা ও সংকট দীর্ঘমেয়াদি হলে সেই আলোকে করণীয় ঠিক করতেও বলেছেন প্রধানমন্ত্রী।


মন্ত্রিপরিষদ সচিব জানান, মধ্যপ্রাচ্যে সংকটের কারণে জ্বালানি তেলসহ পণ্যের দাম বাড়তে পারে। এ জন্য আমাদের আগাম পরিকল্পনা নিতে হবে।


এদিকে, আগের মতোই সুপ্রিম কোর্টের প্রধান ও অন্য বিচারপতিরা যেভাবে বেতন-ভাত ও সুযোগ সুবিধা পান সিইসি ও ইসিরা তাই পাবেন এমন বিধান রেখে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


মন্ত্রিপরিষদ সচিব জানান, দীর্ঘদিন ধরে চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে বা কেন বাস্তবায়ন করা যাচ্ছে না, তা মন্ত্রিসভাকে জানাত নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Tag
আরও খবর