জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রামুতে বসত বাড়ি ভেঙ্গে পিকআপযোগে লুট : গৃহবধুকে কুপিয়ে জখম

কক্সবাজারের রামুতে বসত বাড়ি ভাংচুর করে পুরো বাড়িসহ মালামাল লুট এবং গৃহবধুকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লট উখিয়ারঘোনা গ্রামের আকতার কামালের ছেলে মো. আলম তাহেরের বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারিরা আলম তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম (৩০) কে দা দিয়ে কুপিয়ে আহত করেছে। তাকে মূমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ ঘটনায় গুরুতর আহত মনোয়ারা বেগমের স্বামী মো. আলম তাহের এ ঘটনায় রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন। লিখিত এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহকর্তা আলম তাহের কাঠ মিস্ত্রি কাজ করেন। পবিত্র ঈদুফ ফিতরের আগেরদিন তিনি কাজে ব্যস্ত এবং স্ত্রী-সন্তানরা বিকালে কেনাকাটা করতে যান। এ সুযোগে জমি নিয়ে বিরোধের জেরে একই এলাকার আকতার কামালের ছেলে আবদু শুক্কুর, হাফেজ আহমদের ছেলে মাহাবুবুল আলম, আজিজুর রহমানের স্ত্রী শাকেরা বেগম ও মৃত মুজিবুর রহমানের ছেলে আরফাত উল্লাহর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র, লাটি-সোটা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সন্ত্রাসী কায়দায় আলম তাহেরের বাড়িটি পুরোপুরি গুড়িয়ে দেয়। এরপর গুড়িয়ে দেয়া বাড়ির বেড়া-ছাউনির টিন, আরসিসি খুঁটি, বাড়ির ভেতরে থাকা ৩ ভরি স্বর্ণের অলংকার, স্টিল আলমিরা, অন্যান্য আসবাবপত্র, গ্যাসের চুলাসহ সব মালামাল পিকআপযোগে লুট করে নিয়ে যায়।


গৃহকর্তা আলম তাহের জানান, খবর পেয়ে তারা বাড়িতে গিয়ে ভাংচুর-লুটপাটের দৃশ্য দেখে ৯৯৯ এ কল করলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান। পরে থানায় লিখিত এজাহার দিলে গত শনিবার, ১৩ এপ্রিল রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ ইয়াছিন ঘটনাস্থলে বিষয়টি তদন্তে যান। তদন্ত শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে বসত বাড়ি লুটপাটে জড়িত আবদু শুক্কুর, মাহাবুবুল আলম, শাকেরা বেগম ও আরফাত উল্লাহর নেতৃত্বে তাদের আরও কয়েক সহযোগি থানায় অভিযোগ দেয়ায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়ে তার (আলম তাহের) স্ত্রী মনোয়ারা বেগমকে দা দিয়ে মাথা ও শরীররের একাধিক অংশ কুপ দেয়। স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় মনোয়ারা বেগমকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেকে প্রেরণ করেন।


এ ঘটনায় তদন্তকারি কর্মকর্তা রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ ইয়াছিন, বসত ঘর ভাংচুর, লুটপাট এবং গৃহবধূকে কুপিয়ে জখম করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের আটকের চেষ্টাও অব্যাহত রয়েছে।


এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে। তাদের মোবাইল ফোন নাম্বারও বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, পবিত্র ঈদুল ফিতরের আগেরদিন বসত ঘর ভেঙ্গে লুট ও পরে গৃহবধুকে কুপিয়ে জখমের বিষয়টি দূঃখজনক। এ ঘটনায় জড়িতরা সবাই এলাকার চিহ্নিত অপরাধী ও মাদক চক্রের সাথে সম্পৃক্ত। তারা দীর্ঘদিন এলাকায় নানা অপরাধ কর্মকান্ডে সক্রিয় রয়েছে। তাদের অপকর্মে পুরো এলাকাবাসী অতিষ্ঠ। এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

###

Tag
আরও খবর