জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১লক্ষ ৩০হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চোরাকারবারিরা ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১লক্ষ ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান,বৃহস্পতিবার (১১এপ্রিল) রাতে

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,টেকনাফ উপজেলার ঝিমংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে আনুমানিক ১০০গজ দক্ষিণে ইসহাকের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে।এমন সংবাদের ঝিমংখালী বিওপি থেকে একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ি বাধের পার্শ্বে জঙ্গলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়।কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে দুটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে মায়ানমার থেকে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন হতে বাংলাদেশের অভ্যন্তরে ইসহাকের ঘের এলাকার দিকে আসতে দেখে।তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই হাতে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে সাতরিয়ে মায়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া দুটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে১লাখ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান,চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর