জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চট্টগ্রাম -কক্সবাজার রুটে প্রথমবারের মতো চলাচল করছে ঈদ স্পেশাল ট্রেন

ঈদযাত্রা স্বস্তি ও আরামদায়ক করতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রথমবারের মতো ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। ঈদুল ফিতরের আগে ও পরে পাঁচ দিন চট্টগ্রাম-কক্সবাজার রুটে অন্তত দুটি বিশেষ ট্রেন চলছে। এগুলো আসা-যাওয়ার পথে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের সাতটি স্টেশনে থামছে।

গত সোমবার থেকে এই স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়ে ঈদের সপ্তমদিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি করায় খুশি যাত্রীরা। সকাল সাতটায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়ে ট্রেনটি ১০টা ২০ মিনিটে পৌঁছালে কক্সবাজারের বিভিন্ন স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মত।

তারা জানান, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষজনের পরিবার-পরিজন নিয়ে ঈদে বাড়ি যেতে কী পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় সেটা বুঝানো মুশকিল। এবার সে ঝামেলা ও দুর্ভোগ অনেকটাই কমেছে। ট্রেনে করে স্বাচ্ছন্দ্যে বাড়ি আসা যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজার ঈদ স্পেশাল (৯ ও ১০) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদের আগে (৮ ও ৯) এপ্রিল ও ঈদের পরের দিন থেকে ৩ দিন চলাচল করবে।

প্রতি ঈদে বাড়ি ফিরতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়,গাড়ি সংকট রাস্তায় যানজট সহ নানা সমস্যা পেরিয়ে বাড়িত আসেন কক্সবাজারের মানুষ। টিকিট সংকট সমাধান ও নানামুখী উদ্যোগ নিলে আরো বেশি পর্যটন টানা যাবে বলে জানান কক্সবাজারে আসা পর্যটকরা।

এদিকে বাস ও অন্যান্য যানের চেয়ে নিরাপদে বাড়ি ফিরতে ট্রেনের চাহিদা আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেনটি ৭টি স্টেশনে থামবে। স্টেশনগুলো হচ্ছে- ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু।

Tag
আরও খবর