জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঈদে বাড়ি ফেরা হলো না কলেজ ছাত্রী ইমতেহানের

ঈদের টানা ছুটিতে কক্সবাজারের কুতুবদিয়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে পড়ুয়া ইমতেহান সুলতানা (২৩) নামের এক শিক্ষার্থী।



কিন্তু বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয় তার। এ সময় নিহতের সহোদর বোন আখিঁ আক্তার (১৭) গুরুতর আহত হয়েছে।



আজ মঙ্গলবার (০৯-এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।


নিহত ইমতেহান ও আহত আখিঁ কুতুবদিয়া উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত ফরিদ আলমের মেয়ে।


প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম থেকে বাঁশখালী হয়ে সিএনজি যোগে কুতুবদিয়া ফিরছিলেন ইমতেহান ও আখিঁ।


পতিমধ্যে বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় দ্রুতগামী ওই সিএনজি অপর একটি অটোরিক্সার সাথে ওভার- টেকিং করতে গিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন সহোদর ওই দুই বোন। পরে ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে বাঁশখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইমতেহানকে মৃত বলে ঘোষণা করেন। আহত আখিঁ আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানায় পরিবার সূত্র।


এদিকে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়টি সিবিএনকে নিশ্চিত করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ।কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর