জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফ-সেন্টমার্টিন থেকে শুনা যাচ্ছে মিয়ানমারে গোলাগুলির বিকট শব্দ

মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে এখনো চলছে সংঘর্ষ। এক মাসেরও বেশি সময় ধরে থামছে না এই সংঘর্ষ। টেকনাফ-সেন্টমার্টিন সীমান্তের বিভিন্ন জায়গা থাকে শুনা যাচ্ছে গোলাগুলি এবং বিস্ফোরণের বিকট শব্দ। বিস্ফোরণের শব্দে বরাবরের মতোই আতঙ্কিত সীমান্ত এলাকায় বসবাসরত এপারের মানুষ।

সোমবার (০৮ এপ্রিল) সকাল থেকে বিস্ফোরণের বিকট শব্দ শুনা যাচ্ছে বলে টিটিএন-কে জানিয়েছেন টেকনাফ-সেন্টমার্টিন সীমান্তের বাসিন্দারা। ৪ এপ্রিল থেকে এপারের সীমান্তে থেমে থেমে বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ শোনা যাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছে, হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের পূর্বদিকে মিয়ানমারের মংডু শহরের উত্তরে বলিবাজার, শিলখালী, নাকপুরা, হাস্যুরাতা ও নাইখ্যংদিয়া থেকে মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। নতুন করে ওইসব এলাকায়ও সংঘাত ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব এলাকায় আরাকান আর্মি ও সেদেশের সামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘাত হয়। সীমান্তের এসব এলাকায় ভোররাত পর্যন্ত ২০ এর অধিক বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে।

বিশেষ করে সাবরাং ইউনিয়ন, সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ, হোয়াইক্যংয়ের খারাংখালী, ঝিমংখালী, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, টেকনাফ সদরের আলীখালি, লেদা, মুচনী, জাদীমুড়া, দমদমিয়া, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, চৌধুরীপাড়া, কেকেপাড়া, জালিয়াপাড়াসহ অন্তত ৩০টি গ্রামে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা কেফায়েত উল্লাহ বলেন, সকাল থেকে বিস্ফোরণের বিকট শব্দ শুনা যাচ্ছে থেমে থেমে। গতকালকেও মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ শুনা গেছে। আমি সকাল থেকে ১০ এর অধিক বিস্ফোরণের বিকট শব্দ শুনেছি।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মী জয়নাল আবেদীন বলেন, সকাল থেকে সেন্টমার্টিনে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শুনা যাচ্ছে। গেলো ২/৩ দিন ধরে বিকট শব্দ শুনা যাচ্ছে। সেখানে কি হচ্ছে সেটাতো আমরা জানি না। তবে মনে হচ্ছে ভয়াবহ যুদ্ধ হচ্ছে সেখানে। সেন্টমার্টিনবাসী খুবই আতঙ্কিত।

Tag
আরও খবর