জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সালিশি বৈঠকে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে উখিয়ায় মানববন্ধন

কক্সবাজারের উখিয়ায় শালিসি বৈঠকে নুরুল আলম ও মামুনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী দ্বারা জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী উপর হামলার ঘটনায় থানায় এজাহার দাখিলের ৩ দিন অতিবাহিত হলে ও অদৃশ্য কারণে মামলা রেকর্ড করা হয়নি।


এ ঘটনার প্রতিবাদে রবিবার (৭ মার্চ) বিকেল ৫ টায় ইনানী রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জালিয়াপালং ইউনিয়নের সকল জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সর্বস্তরের জনসাধারণ।


জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ছৈয়দ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, ৭নং ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন, মাস্টার আব্দুল করিম শেখ, মা-নুরমহল রেস্তোরাঁর প্রোপ্রাইটর মো. বাবুল প্রমুখ।


মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামলা এন্ট্রি পূর্বক সন্ত্রাসীদের গ্রেফতার করা না বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।


প্রতিবাদ সভায় জালিয়া পালং ইউনিয়নের শত শত লোক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ৫ এপ্রিল ইনানীতে রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় শালিসি বৈঠকের অন্যতম বিচারক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর ওপর সন্ত্রাসীর এি হামলা চালায়। এ ঘটনায় জড়িত ৭ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।


এই ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শামিম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধ করে কেউ পার পাবে না। সেই যতই শক্তিশালী বা প্রভাশালী হোক না কেন। আইন তার নিজস্ব গতি চলবে।

Tag
আরও খবর