জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি’সহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের বিশেষ অভিযানে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড রাইফেলের গুলি’সহ একজন রোহিঙ্গা গ্রেফতার করেছে এপিবিএন পুলিশের সদস্যরা।


রবিবার (৭ এপ্রিল) রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ (এপিবিএন) আর্মাড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল এর দিক নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল এর তত্ত্বাবধানে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ এ অভিযান পরিচালনা করা হয়।


উখিয়া ১৪ (এপিবিএন) আর্মাড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল জানান, আজ রাতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফুর রহমান সহ মোবাইল ডিউটি টহল টিম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ইস্টের বি ১৫ এলাকা এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা আব্দুল শুক্কুর (৪২) উখিয়া ১ নম্বর ইস্ট ক্যাম্পের ১৫ বি ব্লকের বাসিন্দা গোলাম মোস্তফা এর ছেলেকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড রাইফেলের গুলি’সহ গ্রেফতার করতে সক্ষম হয়।


অতিরিক্ত ডিআইজি আরও বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে এপিবিএন দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর