জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

দৃষ্টি নন্দন হচ্ছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক

নতুন রূপ পাচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক। সাগরপাড় ঘেঁষে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ককে দৃষ্টিনন্দন ও নান্দনিক করতে কাজ শুরু করেছে সেনাবাহিনী। প্রশস্তকরণের পাশাপাশি সমুদ্রের আগ্রাসন থেকে যেন একে রক্ষা করতে পারে সেজন্য নির্মিত হচ্ছে সি-ওয়াল। আর যানজট এড়াতে রেজুখালে চার লেনের দৃষ্টিনন্দন সেতু নির্মাণের পাশাপাশি পুরো মেরিন ড্রাইভের নিরাপত্তায় বসছে ৬০৮টি সিসিটিভি ক্যামেরা। এর মাধ্যমে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠার পাশাপাশি পর্যটন শিল্পের প্রসার ঘটবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ দীর্ঘ ৮০ কিলোমিটার এ মেরিন ড্রাইভ। এর রেজুখালে রয়েছে সরু ও ঝুঁকিপূর্ণ সেতু। এ সেতুর দু’প্রান্তে সবসময় লেগে থাকে দীর্ঘ যানজট। আর শুক্রবার-শনিবার হলে এ যানজট বেড়ে যায় বহুগুণে। যার কারণে দুর্ভোগের শেষ থাকে না ভ্রমণপিপাসু, যাত্রী ও চালকদের।

এবার সেই দুর্ভোগ লাঘবে মেরিন ড্রাইভের রেজুখালে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন চার লেনের সেতু, এর দু’প্রান্তে থাকছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। থাকছে রেস্তোরাঁ, পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা ও হাঁটার জন্য আলাদা লেন। এর মধ্যে নদীশাসন ও পিলার নির্মাণের কাজ শুরু হয়েছে।

বর্ষা মৌসুম আসলেই মেরিন ড্রাইভের নানা অংশে ভয়াবহ ভাঙন শুরু হয়। এ ভাঙন রোধে এবার নির্মাণ করা হয়েছে সি-ওয়াল। একই সঙ্গে চলছে সিসি ব্লক স্থাপন ও ট্রেটাপড নির্মাণ। এর মধ্যে মেরিন ড্রাইভের কলাতলি অংশে শুরু হয়েছে সড়ক প্রশস্ত করণের কাজ। সড়কটি ১৮ ফুট থেকে করা হচ্ছে ৩৩ ফুটে। একই সঙ্গে ভূমি অধিগ্রহণের পাশাপাশি চলছে মাটি ভরাটের কাজ। সব কাজই চলছে জোরেশোরে। যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা বলছেন, যানজট দূর হওয়ার পাশাপাশি নানান কারণে পর্যটকরা এ মেরিন ড্রাইভ ভ্রমণ করতে পারবেন স্বাচ্ছন্দ্যে।

 

Tag
আরও খবর