জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উপজেলার উন্নয়নে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই- রামু নেতৃবৃন্দের পুনর্মিলনী সভায় হুইপ কমল

কক্সবাজারের রামুতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টোর আয়োজনে রামু নেতৃবৃন্দের পুর্নমিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে এসএস সম্রাট কনভেনশন হল প্রাঙ্গনে জেলা আওয়ামীলীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ এর মাননীয় হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি বলেছেন, সাংসদের হুইপ এ অর্জন তথা কক্সবাজারবাসীর জন্য সৌভাগ্য ও প্রধানমন্ত্রীর উপহার। বিগত নির্বাচনে কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁওবাসী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন বলে তা সম্ভব হয়েছে। আগামীতে রামু উপজেলা পরিষদ নির্বাচনে রামুবাসীর মনোনীত পরীক্ষিত বর্তমান ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টোকে সম্ভাব্য প্রার্থী করতে সকলের মতামত প্রত্যাশা করেন।

এ লক্ষ্যে আগামী ২০ এপ্রিল শনিবার রামু খিজারী সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রস্তুতি সভা হবে। এ সভায় সকল নেতাকর্মীদের অংশগ্রহণ কামনা করেন হুইপ সাইমুম সরওয়ার কমল। সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল আলম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী, রামু সরকারী কলেজ এর সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হক, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী , খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গনি, আবদুল মাবুদ, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান মুন্নী, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, আলেম ওলামাবৃন্দ এবং সাংবাদিকসহ উপজেলার ১১টি ইউনিয়নের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জামাল উদ্দিন আনসারী এবং রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক বক্তা মাওলানা আবুল ফয়েজ।

Tag
আরও খবর