জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মহেশখালী উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল ও কারা নির্যাতিতদের সংবর্ধনা সম্পন্ন

মহেশখালী উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও কারা নির্যাতিতদের সংবর্ধনা সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘আওয়ামী লীগ এখন বলছে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে, তাদের ভাষায় যদি বিএনপির চলমান আন্দোলন ব্যর্থ হয় আর আওয়ামী লীগ সফল হয়- তাহলে ইতিহাসে হিটলার ও সফল, সমস্ত স্বৈরশাসকরাও সফল’

এসময় তিনি কারা নির্যাতিত ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘যারা দেশের স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অবৈধ সরকারের নানা জুলুম নির্যাতনে কারাভোগ করেছে তারা এসময়ের মুক্তিযোদ্ধা।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সাবেক হুইপ ও সাবেক সংসদ-সদস্য কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, সালাহউদ্দিন আহমদ আমাদের প্রতিনিধিত্বকারী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি পুরো দেশের জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিত্বকারী। যোগ্য এই নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহসাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ্ বোখারী, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ফাহিমুর রহমান।

মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আমিনুল হক চৌধুরী ও আকতার হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে কারা নির্যাতিত নেতা-কর্মীদের ক্রেস্ট, সম্মাননা সনদ ও ঈদ উপহার তুলে দেন অতিথিরা।

Tag
আরও খবর