জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রমজান মাসে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ঠ ঈদগাঁওবাসী

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় রমজানের প্রথম দিন থেকে চলছে অসহনীয় লোডশেডিং । বিশেষ করে ইফতারের ও সেহেরি তারাবির সময় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

রমজান মাসে ইফতার, তারাবির নামাজ ও সাহ্‌রির সময় লোডশেডিং না দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকে নির্দেশনা থাকলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিঘ্নিত হচ্ছে ঈদগাঁও উপজেলার হাসপাতাল সেবা, এতে দুর্ভোগে পড়ছে চিকিৎসা নিতে আসা জনসাধারণ।

ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া ও দীর্ঘ সময় না থাকায় সাধারণ মানুষকে অসহ্য গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর ইফতার ও তারাবিতে বিদ্যুৎ না পেয়ে মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ।

অন্যদিকে ঈদের সিজন হওয়ার বিদ্যুৎ বিভ্রাট পড়ে ব্যাবসার ক্ষতি হওয়ার আশঙ্কা করছে কাপড় ব্যবসায়ীরা।

ঈদগাঁও বাজার টেইলার্স মালিক সমিতি নেতা রুহুল আমিন বলেন, বছরের ১২ মাসের মধ্যে রমজান ১ মাস ভালো ব্যবসা হয় কিন্ত এই রমজানে যে পরিমাণ বিদ্যুৎ বিভ্রাট দেখা জাচ্ছে এই বছর আমরা লাভের আশা দেখবো বলে মনে করিনা।

অটোরিকশাচালক জামাল হোসেন বলেন, রোজার শুরু থেকে প্রতিদিন ইফতারের পর প্রায় ২ থেকে ৩ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এই গরমে বিদ্যুৎ না থাকায় সাহরি ও ইফতার আরামে খেতে পারছেন না। সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিং ও গরমে রাতে ঠিকভাবে ঘুমাতেও পারছেন না।

ইফতার, সাহরি ও তারাবির সময় বিদ্যুৎ না থাকায় রমজানের প্রথম দিন থেকে জেলা ও উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

পল্লী বিদ্যুতের ঈদগাঁও জোনাল অফিসার বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার ফলে উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে লোডশেডিং হচ্ছে। এই সংকট ঠিক কতদিন থাকবে তা জানেন না তিনি।

Tag
আরও খবর