জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যাক্তির মৃত্যু, স্বজনদের খুঁজছে পুলিশ

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিদানিয়া সুপার হ্যাচারীর উত্তর পার্শ্বে মেরিন ড্রাইভ সড়কের উপর সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা একজন পুরুষ (ভবঘুরে পাগল) যার অনুমানিক বয়স (৩৫) এর মৃত্যু হয়েছে।


গত বুধবার (০৬ মার্চ) রাত অনুমান ৯-১০ঘটিকার দিকে অজ্ঞাতনামা কোন গাড়ির অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া বর্ণিত (ভবঘুরে পাগল) অজ্ঞাতনামা পরিচয় ব্যক্তিটিকে ধাক্কা দিলে দূর্ঘটনা করে ঘাতক গাড়ীসহ অজ্ঞাত ড্রাইভার পালিয়ে যায় এতে আহত অজ্ঞাতনামা ব্যাক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এমন সংবাদ পেয়ে উখিয়া থানাধীন ইনানী পুলিশ ফাঁড়ির এক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১১:১০ ঘটিকার দিকে অজ্ঞাতনামা মৃত ব্যাক্তির লাশ উদ্ধার করে। তখন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।


জানা যায়, উক্ত মৃত ব্যক্তিকে কেউ চিনিতে না পারায়, ঘটনাস্থল মেরিন ড্রাইভ সড়কের আশ-পাশের লোকজন ও দোকানদার হতে জিজ্ঞেস করলে তারা জানান যে, ভবঘুরে পাগলটি প্রায় ১৫/২০ দিন যাবত সোনারপাড়া মেরিন ড্রাইভসহ বিভিন্ন ট্যুরিস্ট স্পটে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করিত এবং ট্যুরিস্টদের ফেলা উচ্ছিষ্ট খাবার খেয়ে দিন পার করতেন।


অজ্ঞাতনামা ব্যাক্তিটি সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ায় পরবর্তীতে পালিয়ে যাওয়া অজ্ঞাত ড্রাইভারকে আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়। যার উখিয়া থানার মামলা (এফআইআর) নং-১৬, যা জিআর নং-১৬০/২৪ইং (তারিখ-০৮ মার্চ-২৪)। নিহত অজ্ঞাতনামা (ভবঘুরে) পাগলটি মারা যাওয়ার পর থেকে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ থানা পুলিশ তার স্বজনদের খোঁজছেন।

Tag
আরও খবর