জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে অপহরণকারী চক্রের ২ রোহিঙ্গা সদস্য আটক

কক্সবাজারের টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাত ৮টার দিকে বাহারছড়া পুরান পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।


আটককৃত রোহিঙ্গারা হলেন- উখিয়ার বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মো. আলীর ছেলে রহিম এবং ১০ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দার জাকারিয়ার ছেলে সাইফুল ইসলাম।


বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, সোমবার কাজের সন্ধানে সাবেক ইউপি সদস্য মোক্তার আহমদের বাড়িতে আশ্রয় নেন আটককৃতরা। মঙ্গলবার দুপুরে তার শিশুসন্তান ওসমান মোক্তান আমিনকে অপহরণ করে পাহাড়ে সুপারি বাগানে নিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার রাতে ঐ দুই যুবককে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, তারা মোক্তার মেম্বারের শিশুকে পাহাড় থেকে ক্যাম্পে নিয়ে গিয়ে পরবর্তীতে মুক্তিপণ দাবি করত।


বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মশিউর রহমান বলেন, আটককৃত রোহিঙ্গাদের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর