জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দিলেই ব্যবস্থা – পুলিশ সুপার

রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দিলে বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

বুধবার (৩ এপ্রিল) টেকনাফ কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে আয়োজিত রঙ্গীখালী দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে অপরাধ প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন জেলা পুলিশ সুপার।

তিনি বলেন, রোহিঙ্গারা স্থানীয়দের আশ্রয়ে ভাড়া বাসায় থেকে অপহরণ মাদক চোরাচালান করছে, তাদেরকে ভাড়া দেওয়া বন্ধ করুন। যদি কেউ রোহিঙ্গা নাগরিকদের বাড়ি ভাড়া দেয় তাহলে বাড়িওয়ালাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মাহফুজুল ইসলাম আরো বলেন, স্থানীয় এবং রোহিঙ্গারা মিলে অপহরণ করছে। এই পর্যটন শহরে কোনো দূর্বৃত্তদের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে স্থানীয়দেরও সহযোগিতা ছেয়েছেন তিনি।

এসময় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয়রা বিভিন্ন মতামত উপস্থাপন করে বলেন, আইনশৃংখলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও স্থানীয়দের সহযোগিতায় অপহরণের অভয়ারণ্য থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনী, টেকনাফ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বাহাদুর ও উখিয়া -টেকনাফের জনপ্রতিনিধিরা।

Tag
আরও খবর