জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুদের মাঝে র‍্যাবের ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকা হতে ২০১৮ এবং ২০২০ সালে আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন এর পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরের উপহার সামগ্রী বিতরণ ও তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন র‍্যাব-৭ পতেঙ্গা চট্টগ্রাম এর অধিনায়ক কর্ণেল মো. মাহবুব আলম, র‍্যাব-৭ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার নুরুল আবছার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যাব-৭ এর অধিনায়ক মাহবুব আলম মতবিনিময় সভায় বলেন, যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে। র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে তাদেরকে তদারকি করা হয়। তাদের কাছে বার্তা দিতে চাই যারা সুস্থ জীবনে ফিরে এসেছে তাদের পাশে সবসময় থাকবো। তাদের ছোট ছোট মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। তাদেরকে আহ্বান জানাচ্ছি, যেন পূর্বের জীবনে ফিরে না যায়।

এদিকে ঈদ শুভেচ্ছা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী অভিযাত্রীরা।

Tag
আরও খবর