জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঈদগাঁওতে স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া শিয়া পাড়া এলাকায় স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে মোঃ আবদুর রহমান প্রকাশ লেটু (৩২) নামের এক দিনমজুর স্বামীকে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ পাওয়া গেছে।


এ ঘটনায় জড়িত ঘাতক একই এলাকার ছৈয়দ হোসেনের ছেলে মাদকাসক্ত রিয়াজ উদ্দিন পলাতক রয়েছে।


সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত ২৫ মার্চ ইফতারের পর সংগঠিত এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ এপ্রিল (সোমবার) মারা যান আবদুর রহমান প্রকাশ লেটু।


নিহত আবদুর রহমান প্রকাশ লেটু ইউনিয়নে কালির ছড়া শিয়া পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার মাহমুদুল হাসান মিনার আজাদীকে জানান, আবদুর রহমানের স্ত্রীকে কয়েকবার উত্যক্ত করার কারণে স্থানীয়ভাবে একবার সালিসি বৈঠকের মাধ্যমে রিয়াজ উদ্দিনকে নিষেধ করা হয়, যাতে পরবর্তীতে আর উত্যক্ত না করে।


কিন্তু সে কারো বিচার সালিশ না মেনে ঘটনার দিন স্থানীয় একটি দোকানের পাশে স্বামী আবদুর রহমান প্রকাশ লেটুর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ঘাতক রিয়াজ উদ্দিন।


এ সময় স্বামী আবদুর রহমান প্রকাশ লেটু তার স্ত্রীকে পুনরায় উত্যক্ত না করার কথা বললে কোমর থেকে ছুরি বের করে তাকে উপর্যপুরী ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিয়াজ।


পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে চিকিৎসা শেষ করে বাড়িতে নিয়ে আসে পরিবারের সদস্যরা।


রবিবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুনরায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন লেটু। সংগঠিত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান স্ত্রী জমিলা বেগম।


এদিকে দরিদ্র পরিবারের একমাত্র উপার্জন সক্ষম স্বামীকে হারিয়ে ৪ ছেলে সন্তান নিয়ে চরম বেকায়দায় পড়ছে স্ত্রী জমিলা বেগম।


এ বিষয়ে জানতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গতরাত থেকে ঘটনাটি লোকমুখে শুনলেও কেউ লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করেনি। মামলা দায়ের করলে ময়নাতদন্ত প্রতিবেদন দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর