জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

অস্ত্র সহ চার ডাকাত সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখলের প্রস্তুতিকালে দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত আকতার হোসাইনসহ ৪ ডাকাত সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২এপ্রিল) রাত ৩টার দিকে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি ঘর থেকে তাদের আটক করা হয়

আটককৃত ডাকাত সদস্যরা হলেন, মহেশখালী হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার কবির আহমেদের ছেলে আকতার হোসাইন (৪২),কালামারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকার লস্কর আলীর ছেলে জয়নাল আবেদীন(৪২),নুনাছড়ি এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আমিন (৩৮) ও কক্সবাজার সদর ভারুয়াখালী ইউনিয়নের উজির আলীর ছেলে নুরুল হামিদ(৩৯)।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, অস্ত্রধারী একদল ডাকাত চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি ঘরে অবস্থান ও ঘের দখলের প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে অভিযানে যায় তারা।

র্যাবের অভিযানে বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতদলের সদস্যরা। পরে তাদের ধাওয়া করে আটক করে র্যাব সদস্যরা। এসময় তাদের কাছে থাকা অস্ত্র এবং ঘরে মজুদ করা ৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করে র্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতি এবং চিংড়ি ঘের দখল করার জন্য অস্ত্র মজুদের কথা স্বীকার করেছেন বলে দাবি র্যাবের।

আটককৃত চার ডাকাতের মধ্যে তিন জনের বিষয়ে র্যাব পৃথক পৃথক তথ্য দিয়েছেন।

ডাকাত আকতার হোছাইনঃ

মহেশখালীসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় চিংড়ি ঘের ও লবণ মাঠ অবৈধভাবে দখলসহ নানা অপরাধের সাথে জড়িত আকতার। সে আধিপত্য বিস্তার ও এলাকায় ত্রাস সৃষ্টির লক্ষ্যে ভাড়া করে অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে তার দলের শক্তি বৃদ্ধি করে। মহেশখালীসহ কক্সবাজারের চকরিয়া ও অন্যান্য এলাকা এবং কক্সবাজারের পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান হতে ভাড়া করে চিহ্নিত সন্ত্রাসী, সশস্ত্র সন্ত্রাসী/ডাকাত দলের সদস্যদের সে মহেশখালীতে নিয়ে আসতো। এছাড়াও ঘের দখলে তাদের শক্তি ও জনবল বৃদ্ধির লক্ষ্যে উঠতি বয়সী কিশোর/যুবকদের দলে অন্তর্ভূক্তকরণসহ তাদের হাতে তুলে দিতো অবৈধ অস্ত্র। অবৈধ অস্ত্র-গোলাবারুদের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল হতে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে দেশীয় তৈরী অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ, চিংড়ি ঘের দখল ও ডাকাতির কাজে অস্ত্র-গোলাবারুদের ব্যবহার এবং নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। আরো জানা যায় যে, চিংড়ি ঘের ও লবণ চাষ লাভজনক হওয়ায় দখলবাজ কিছু স্থানীয় স্বার্থান্বেষী মহল তাদের ছত্র-ছায়ায় ঘের দখল-বেদখলে এ সকল সন্ত্রাসীদের তৈরীসহ শেল্টার দিয়ে থাকে। আকতারের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

ডাকাত জয়নাল আবেদিনঃ

জয়নাললের অপর নাম হাতকাটা জয়নাল, আকতার হোছাইনের অন্যতম সহযোগী সে। মহেশখালীর এক সময়ের কুখ্যাত ও ভয়ংকর ডাকাত এই হাতকাটা জয়নাল। তৎকালীন সময়ে সে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনাসহ এলাকায় ত্রাস সৃষ্টি, ডাকাতি ও মাছের ঘের দখল করতো। তার এই অপরাধ কর্মকান্ডের ফলে প্রতিপক্ষের সাথে সৃষ্ট সংঘর্ষে তার ডান হাত প্রতিপক্ষ কেটে ফেলে এবং সে থেকে হাতকাটা জয়নাল নামে এলাকায় পরিচিতি লাভ করে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

ডাকাত নুরুল হামিদঃ

নুরিল হামিদ প্রকাশ খলিফা র্যাবের জিজ্ঞাসাবাদে জানান, সে বিভিন্ন মাধ্যম হতে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করতো। সংগ্রহকৃত অস্ত্র-গোলাবারুদ গ্রেফতারকৃত ডাকাত দলের নিকট বিক্রয়সহ চিংড়ি ঘের ও লবণ মাঠ দখলকারী অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীদের নিকট অস্ত্র সরবরাহ করতো। একই সাথে সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার নিকট অস্ত্র বিক্রয় করে বলে জানা যায়। এছাড়াও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে অপরাধীদের নিকট এই দেশীয় তৈরী অস্ত্র সরবরাহ করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত নুরুল আমিন পেশায় সিএনজি চালক হলেও এই পেশার আড়ালে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের সহযোগী হিসেবে অস্ত্রশস্ত্র ও সন্ত্রাসীদের আনা-নেয়ার কাজে সহায়তা করে থাকে।

Tag
আরও খবর