জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঈদ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বিশেষ চমক

ঈদ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের জন্য আসছে বিশেষ এক চমক। এ সময় এ রুটে চলবে একজোড়া বিশেষ লোকাল ট্রেন। পূর্বাঞ্চল রেলওয়ে জানিয়েছে, রুটের আটটি স্টেশনে থামবে এই বিশেষ ট্রেন। এর মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটের লোকাল যাত্রীরা প্রথমবারের মতো ট্রেনে চড়ে গন্তব্যে যাবার সুযোগ পাবেন। তবে স্টেশনগুলোর অবকাঠামো পুরোপুরি তৈরি না হওয়ায় যাত্রীসেবার মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


ঈদযাত্রায় দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন গন্তব্য এবং বান্দরবান ও কক্সবাজার যেতে প্রতি বছর যানজটের কবলে পড়েন যাত্রীরা। পাশাপাশি আছে ভাড়া নিয়ে নৈরাজ্যের অভিযোগ। ঈদযাত্রার এমন ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে রেলওয়ে।


ঈদের আগের দুই দিন ও পরের পাঁচ দিন চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে একজোড়া লোকাল ট্রেন। দশটি বগির এই ট্রেন ভোর ৭টায় চট্টগ্রাম থেকে যাত্রা করে কক্সবাজারে পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। আর কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়। যাত্রাপথে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে এই ট্রেন। এতে যাত্রীরা কম সময়ে গন্তব্যে পৌছাঁতে পারবেন বলে বেশ খুশি। তারা বলছেন, ঈদের সময় এই ট্রেন চালু হলে অল্প খরচে ও কম সময়ে নিজ নিজ গন্তব্যে পৌছাঁনো যাবে।


রেলের লোকবল সংকটের কারণে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন কিছুটা কঠিন হলেও যাত্রীসেবা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল হোসেন জানান, একটি সার্ভিস প্রোভাইড করতে গেলে গার্ড থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের লোকবলের একটি সমন্বয় প্রয়োজন। নাহলে সার্ভিসের মান ঠিক রাখা কঠিন।


এ রেলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, ঈদ ঘিরে বিশেষ রেল সেবা চালুর উদ্যোগ নেওয়া হলেও এখনও পুরোপুরি প্রস্তুত নয় এই রুটের নতুন স্টেশনগুলো। তাই যাত্রীদের জন্য অন্যান্য রুটের মতো সেবা দেওয়া সম্ভব হবে না। তবে স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে নিরাপদ যাত্রার পরিকল্পনা করা হয়েছে।


প্রথমবারের মতো কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় গত বছরের ১ ডিসেম্বর। এই রুটে নিয়মিত লোকাল ট্রেন চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।

Tag
আরও খবর