জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চকরিয়ায় যুবক আবদুর রহমান হ*ত্যা কিলিং মিশনে অংশ নেওয়া মিন্টু চো*রা গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় বাজার থেকে তুলে নিয়ে ছুরিকাঘাত করে আবদুর রহমান নামে এক যুবককে হত্যার ঘটনায় সরাসরি কিলিং মিশনে অংশ নেওয়া খুনি ও হত্যার মামলার এজাহারনামীয় আসামি জাহেদুল আলম প্রকাশ মিন্টু (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ডুমখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অভিযানের সময় খুনি জাহেদুল আলমের অবস্থান নিশ্চিতে পুলিশকে সহায়তা করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর ও স্থানীয় এলাকাবাসি।

এর আগে গত বুধবার হত্যা মামলার প্রধান আসামী ডুলাহাজারা ইউপির মালুমঘাট ডুমখালীর বাসিন্দা সোহেল মাহমুদ ভুট্টু (৪৮) কে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে আবদুর রহমান হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জাহেদুল আলম ডুলাহাজারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড পূর্ব ডুমখালী এলাকার ছুরত আলমের ছেলে ও সোহেল মাহমুদ ভুট্টো একই এলাকার জাফর আলীর ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ডুলাহাজারা এলাকায় আবদুর রহমানের হত্যাকান্ডে জড়িত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় ১৯ জন এজাহার নামীয় আসামী ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

উল্লেখ্য গত ২৫ মার্চ সোমবার ইফতারের পূর্বমূহুর্তে আবদুর রহমান নামের ওই যুবককে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার থেকে তুলে রিজার্ভ এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে পরদিন চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

Tag
আরও খবর