জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের মাথাচাড়া দিয়ে উঠছে ডাকাতি

ঈদকে সামনে রেখে ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা চালাচ্ছে সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্যরা। দীর্ঘদিন আত্মগোপনে থাকা ডাকাতদলের সদস্যরা ফের মাথাচাড়া দিয়ে উঠায় নতুন ভাবে আতঙ্ক, উদ্বেগ- উৎকন্ঠা চলাচল করছে। চরম আতঙ্কে রয়েছে যানবাহন চালক ও যাত্রীরা।

গতকাল শনিবার (৩০ মার্চ) রাতে সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে মারধর পূর্বক ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডাকাতদলের সদস্যরা দ্রুত পাহাড়ে ঢুকে পড়ায় আটক হয়নি কেউই।

জানা যায়, ঘটনার সময় ঈদগড়ের দুই ব্যক্তি অটোরিকশা যোগে ঈদগাঁও থেকে বাড়ি ফিরছিল, পথিমধ্যে হিমছড়ি ঢালা নামক স্থানে পৌঁছালে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দলের সদস্যরা অটোরিকশা থামিয়ে যাত্রী, চালকদের মারধর করে নগদ টাকা, মোবাইল সেট লুট করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদলের সদস্যরা পাহাড়ে ঢুকে পড়ে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।ঈদকে সামনে রেখে কোনো ডাকাতদল যেন জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে সেই লক্ষ্যে সড়কের স্পর্শকাতর স্থানে পুলিশের অতিরিক্ত ফোর্স টহলে থাকবে।

উল্লেখ্য, গত বছরের ১৮ ফেব্রুয়ারি পাহাড়ের ডাকাত সর্দার আবু ছালেক প্রকাশ ছালিক্কাকে আটক করার পর ঈদগাঁও ঈদগড় সড়কে ডাকাতি, অপহরণ, ছিনতাই কমে আসছিল। কয়েকমাস পর ডাকাত দলের আরেকটি গ্রুপ সক্রিয় হয়ে উঠে একাধিক বার অপহরণ পূর্বক মুক্তিপণ আদায় করেছে।

সর্বশেষ ঈদগড় ইউনিয়নের মেম্বার রুস্তম আলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় এলাকাবাসীরা জড়ো হয়ে গত বছরের ২৭ নভেম্বর রাতে ডাকাতদলের আস্তানায় উপর্যপুরী গুলি বর্ষণ করে। পরদিন ২৮ নভেম্বর সাহাব উদ্দিন নামের এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছিল পুলিশ। ওইদিন আরও ৩-৪ জন ডাকাত গুলিবিদ্ধ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওই ঘটনার পরপর মাস কয়েক ডাকাতি, অপহরণ বন্ধ থাকলেও তৃতীয় পক্ষ হয়ে আরো একটি ডাকাত দল ফের সক্রিয় হয়ে উঠেছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, ডাকাত সর্দার ছালেক প্রকাশ ছালিক্কা কারাগারে বন্দী, অপর গ্রুপের এক সদস্যের মৃত্যুর পর ছত্রভঙ্গ হয়ে পড়ে তাদের গ্রুপটি। স্থানীয়রা বলছে, এখন তৃতীয় পক্ষ হয়ে রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার একটি ডাকাত দল ফের মাথাচাড়া দিয়ে ঈদগাঁও ঈদগড় সড়কে ডাকাতি, অপহরণের মতো ঘটনা ঘটিয়ে মুক্তিপণ বাণিজ্যের পরিকল্পনা নিয়ে পাহাড়ে অবস্থান করছে।

চিরুনি অভিযান চালিয়ে তাদের আটক করা না গেলে পুনরায় ডাকাতি -অপহরণ পূর্বক মুক্তিপণ বাণিজ্যের মতো ঘটনা ঘটবে বলে শঙ্কা প্রকাশ করেন ঈদগাঁও এবং ঈদগড় বাইশারীর বাসিন্দারা।

Tag
আরও খবর