জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রামুতে ট্রান্সজেন্ডার মাহি শুনালেন তার জীবনের গল্প

“ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী মো. হাসান মাহি। ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী ছাত্র। ৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় নিজের ভিতর পরিবর্তন অনুভব করেন।


ওই সময় সহপাঠি ছেলেরা তাকে নানা কুৎসিত কথাবার্তা বলতো। বাধ্য হয়ে বসতেন পেছনের টেবিলে। ক্রমশ মেয়েদের কাপড় পরতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। মিশতেন মেয়েদের সাথে।


একসময় বড় ভাইসহ পরিবারের সদস্যরা তাকে নিয়ে বিব্রতবোধ করতে শুরু করলো। এক পর্যায়ে বড় ভাই তাকে বললো, এভাবে তোর কারণে আমার পরিবারের মানসম্মান ক্ষুন্ন হচ্ছে।


তিনি বলতেন, আমার তো করার কিছুই নেই। স্বয়ং আল্লাহপাক আমাকে এভাবে তৈরী করেছেন। এক পর্যায়ে তাকে মারধরও করা হতো। নির্যাতন সইতে না পেয়ে বাধ্য হন বাড়ি ছাড়তে। তখন খবর নেই এক হিছড়া (ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী) আপার সাথে যোগাযোগ করে মানুষের কাছ থেকে টাকা তুলে জীবন কাটাতে শুরু করি।


পরে একটি বেসরকারি সংস্থার আমি চাকরি করি। কিন্তু বছরখানেক পরে সেই সংস্থার প্রকল্পটি বন্ধ হয়ে যায়। সর্বশেষ আমি বিকশিত যুব মানব কল্যান সংগঠনে চাকরি শুরু করি। আমি এখানে সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করেছি। এখন আমি নিজে কাপড়ের অর্ডার নিয়ে কাজ করি। এখন আমাকে আর মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা তুলতে হয়না।


এখন আমি স্বাভাবিক জীবন পার করছি।

এখন আমি মাঝে মাঝে নিজের বাড়িতে যেতে পারি। বাড়ির সদস্যরা এখন আমাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। তারা সবাই আমাকে ভালোবাসে। এরপরও কর্মস্থলের সুবিধার্থে আমি রামুতে একটি ভাড়া বাসায় বসবাস করি।”


কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক ট্রান্সজেন্ডার দৃশ্যমানতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের জীবনের সফলতা-ব্যর্থতা তুলে ধরেন মো. হাসান মাহিসহ আরও একাধিক ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী।


রবিবার, ৩১ মার্চ সকালে রামু চৌমুহনী স্টেশন সংলগ্ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা বিকশিত যুব মানব কল্যান সংগঠন। বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকশিত যুব মানব কল্যান সংগঠনের সাবেক সভাপতি আবুল মনসুর।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা সভাপতি হাফেজ আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য রাবেয়া বসরী মহিলা।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিজেএমকেএস এর এসসিজি প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্যে তিনি ৩১ মার্চ আর্ন্তজাতিক ট্রান্সজেন্ডার দৃশ্যমানতা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রকল্প কার্যক্রম তুলে ধরে বলেন, বিকশিত যুব মানব কল্যান সংগঠন রামু-কক্সবাজার একটি হিজড়া ভিত্তিক বেসরকারি সেবামূলক সংগঠন।


মুলতঃ হিজড়াদের জীবন মান উন্নয়ন, সরকারি, বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন, সেবা প্রাপ্তিতে সহযোগিতা, আইনি সহায়তা, যৌন স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে সচেতনতামুলক কার্যক্রম, পারিবারিক পর্যায়ে বিভিন্ন উপদেশমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।


সম্প্রতি বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) এর সহযোগিতায় হিজড়াদের জীবনমান উন্নয়ন এবং আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সেপ্টেম্বর’২০২৩ হইতে এপ্রিল’২০২৫ পর্যন্ত একটি প্রকল্প শুরু করেছে।


উক্ত প্রকল্পের কার্যক্রম সঠিক এবং সুন্দরভাবে বাস্তবায়নে সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত, সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের মধ্যে মো. হাসান মাহি ও রুহুল আমিন ফারিয়া বক্তব্য রাখেন।


অনুষ্ঠানের শুরুতে আর্ন্তজাতিক ট্রান্সজেন্ডার দৃশ্যমানতা দিবস উপলক্ষ্যে বিকশিত যুব মানব কল্যান সংগঠন কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

Tag
আরও খবর